ওয়াসা এমডির পদত্যাগ, বাকি ৩ প্রতিষ্ঠানেও আসছে পরিবর্তন!
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অভিযোগ রয়েছে, সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র তার মন্ত্রণালয়ের আওতাধীন চারটি প্রকৌশল প্রতিষ্ঠানের প্রধান পদে অনিয়মের মাধ্যমে নিয়োগ দিয়েছিলেন; যা নিয়ে প্রতিষ্ঠানগুলোতে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নতুন সরকার ক্ষমতায় এসে এ নিয়োগগুলো পুনর্বিবেচনা শুরু করেছে। এর মধ্যে ‘বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া’ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্য তিনটি প্রতিষ্ঠানের মধ্যে গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীদের বিষয়েও ভাবা হচ্ছে। শিগগিরই তাদের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার ‘বেগমপাড়ায়’ আবদুস সালামের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। গত রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে আবদুস সালাম পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি ইতোমধ্যে গৃহীত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একটি সূত্র।
পাঁচজনকে ডিঙিয়ে গণপূর্ত অধিদপ্তরে খালেকুজ্জামান
গত বছরের ২৮ অক্টোবর হঠাৎই সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গণপূর্ত অধিদপ্তরের চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী শামীম আখতারকে সরিয়ে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয় গণপূর্ত মেট্টো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে। পাঁচজনকে ডিঙিয়ে (সুপারসিড) প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়ার এক দিন পর তাকে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
গণপূর্ত ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা খালেকুজ্জামানের চাকরিজীবনের বড় সময় কেটেছে অস্ট্রেলিয়ায়। তবে ভুয়া স্কলারশিপ দেখিয়ে উচ্চতর শিক্ষাছুটির বিষয়টি প্রমাণিত হওয়ার পর যেখানে তার চাকরিই থাকার কথা নয়, সেখানে তাকে লঘুদ- দেয় মন্ত্রণালয়। তার বেতন স্কেলও এক বছরের জন্য স্থগিত করা হয়।
তিনজনকে ডিঙিয়ে জনস্বাস্থ্যে আউয়াল
গত বছরের ১৭ নভেম্বর আব্দুল আউয়ালকে প্রধান প্রকৌশলী পদের রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে তিনজন সিনিয়র প্রকৌশলীকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়। প্রকৌশলী আউয়াল জ্যেষ্ঠতার তালিকায় বর্তমানে কর্মরত কর্মকর্তাদের মধ্যে চতুর্থ। এছাড়া প্রকৌশলী আব্দুল আউয়ালের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট আমলে স্থানীয় এমপির সঙ্গে যোগসাজশে রাজনৈতিক প্রভাব খাটানোসহ সিন্ডিকেট দুর্নীতিরও অভিযোগ রয়েছে।
অভিযোগের পরও এলজিইডিতে প্রধান প্রকৌশলী বেলাল
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অনিয়মের মাধ্যমে কয়েকজনকে ডিঙিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয় বেলাল হোসেনকে। সে সময় বেশ কয়েকজন কর্মকর্তাকে ডিঙিয়ে পদোন্নতি পাওয়া বেলাল হোসেনকেই চলতি বছরের ১৫ জানুয়ারি প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি নেওয়া বেলাল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












