‘এত ‘নির্দোষ, নিরপরাধ ও নিষ্পাপ’ সরকার দেখিনি!’
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় বলেছে, এত নির্দোষ, নিরপরাধ ও নিষ্পাপ সরকার আমি আর দেখিনি।
গত রোববার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সে এসব কথা বলেছে। এতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকরা অংশ নেন।
অন্তর্র্বতী সরকারের কর্মকা- নিয়ে কটাক্ষ করে দেবপ্রিয় বলেছে, সরকারের কার্যক্রম দেখে মনে হয় আমরা একটি অত্যন্ত নিষ্পাপ সরকারের সঙ্গে চলার চেষ্টা করছি। আমরা এখানে বসে অনেক কিছু বুঝি, আর ওনারা কিছুই বোঝেন না- এটা বিস্ময়কর।
সে বলেছে, এটা এমন একটি সমন্বয়হীন সরকার, যেখানে কে কোন কাজের নেতৃত্বে আছেন, তা বোঝা যায় না। সরকারের রাজনৈতিক বৈধতা না থাকলে তা আরও বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে চলমান আলোচনায় সরকারের ভূমিকার সমালোচনা করে সে বলেছে, কোনো দুর্বল সরকার সফল দর-কষাকষি করেছে- এমন নজির ইতিহাসে খুব কম। আর সমন্বয়হীন সরকার বড় সুযোগগুলো কাজে লাগাতে পারে না।
সে আরও বলেছে, আমার অভিজ্ঞতায় আগের সরকার কোনো বিষয় না জানলে সেটা মেনে নিত। বলত, ‘ঠিক আছে, বলুন, আমরা বাস্তবায়ন করব।’ কিন্তু বর্তমান সরকার মনে করে, তারা সব জানে। ফলে কোনো পরামর্শই তারা গ্রহণ করে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অর্থনীতির বাইরেও রাজনৈতিক-অর্থনীতি ও ভূ-রাজনীতির প্রভাব রয়েছে উল্লেখ করে দেবপ্রিয় বলেছে, যারা এটিকে শুধু অর্থনৈতিক সমস্যা মনে করছেন, তারা আসলে ভুল দেখছেন।
এসময় সে জানায়, দেশের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক বিষয়ে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই হয়েছে। সে বলেছে, “আগে সাধারণত নন-পেপার হতো, কিন্তু এবার সরাসরি এনডিএ হয়েছে। এর মানে, এখন কোনো তথ্য এমনকি লবিস্টদের কাছেও প্রকাশ করা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)