‘এইউডব্লিউ ইসরায়েল ও তার মিত্রদের অর্থায়নে পরিচালিত হওয়ায় ফিলিস্তিনি শিক্ষার্থীরা সেখানে পড়বে না’
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের দাবি, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ইসরায়েল ও তার মিত্রদের অর্থায়নে পরিচালিত হওয়ায় ফিলিস্তিনি শিক্ষার্থীরা সেখানে পড়বে না।
রাষ্ট্রদূত রামাদান গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, এএইউডব্লিউ-র তহবিলের বড় উৎস ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা এবং এ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।
তিনি জানান, এজন্যই ফিলিস্তিন দূতাবাস কয়েকজন নারী শিক্ষার্থীর ভিসা বাতিলের অনুরোধ জানিয়েছিল। রাষ্ট্রদূতের ভাষ্যে, অতীতে এইউডব্লিউ-তে একজন আফগান ও একজন লাও শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটলেও এর ব্যাখ্যা পাওয়া যায়নি, যা নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।
এছাড়া তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর চেরির স্বামী টনি ট্রাম্পের বিতর্কিত ‘গাজার রিভেরা’ প্রকল্পের সঙ্গে যুক্ত, যার উদ্দেশ্য গাজা উপত্যকার জাতিগত নির্মূল। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরাও রয়েছে এবং ফিলিস্তিনকে শিক্ষার্থী পাঠাতে কিছু শক্তিধর দেশ চাপ প্রয়োগ করেছিল।
রামাদান স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনি শিক্ষার্থীরা এইউডব্লিউ নয়, বরং বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী- আমাদের মেয়েরা বিক্রির জন্য নয়, তারা আমাদের সম্মান, আর আমরা সেই সম্মান রক্ষা করব।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতিতে রাষ্ট্রদূতের বক্তব্য অস্বীকার করে জানায়, এএইউডব্লিউ ২০০৬ সালের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অ্যাক্ট অনুযায়ী আন্তর্জাতিক মানদ-ে পরিচালিত হয়, যেখানে আচার্যের জাতীয়তা বা তহবিল উৎসে কোনো নিষেধাজ্ঞা নেই। তাদের পরিচালনা পর্ষদ চেরিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী হিসেবে তার সুনাম এবং নারী শিক্ষায় অবদানের কারণে আচার্য নির্বাচিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)