দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
‘ইয়েমেনকে সামলাতে পারছে না ইসরায়েল’
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
একটি মার্কিন গবেষণা সংস্থা ইয়েমেনি কর্মকর্তাদের বক্তব্যকে সমর্থন করে জানিয়েছে, দখরদার ইসরায়েলও আমেরিকা ও সৌদির মতো ইয়েমেনকে দমাতে পারছে না। সংস্থাটির মতে, দখলদার ইসরায়েল ইয়েমেনে আগুন নিয়ে খেলছে এবং যুদ্ধ তার জন্য ক্রমেই এক ক্ষয়িষ্ণু সংঘর্ষে পরিণত হয়েছে।
মার্কিন থিঙ্কট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট-এর সহযোগী সাময়িকী ‘রেসপনসিবল স্টেটক্রাফট' এক বিশ্লেষণে লিখেছে, ইসরায়েল ইয়েমেনে হামলা চালানোর পর আনসারুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি ঘোষণা দেন যে, ‘যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।’
সাময়িকীটি বলছে, বুখাইতি ভুল বলেননি, কারণ এই হামলা দুই বছরের পুরোনো এই ক্ষয়িষ্ণু যুদ্ধের কাঠামোয় এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। একদিকে অঞ্চলের প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত সেনাবাহিনী, অন্যদিকে সবচেয়ে অভিজ্ঞ গেরিলা বাহিনী মুখোমুখি দাঁড়িয়েছে।
বিশ্লেষণটিতে আরও বলা হয়, এই সংঘর্ষকে ত্বরান্বিত করেছে গাজার যুদ্ধ। সেটি ইয়েমেনিদের জন্য আদর্শিক জ্বালানি ও রাজনৈতিক সুযোগ এনে দিয়েছে নিজেদের পুনর্গঠনের জন্য। তারা ফিলিস্তিনের সঙ্গে সংহতির ভূমিকা গ্রহণ করেছে এবং এভাবে তারা আঞ্চলিক হুমকিস্বরূপ এক শক্তি থেকে বৈশ্বিক পর্যায়ে প্রভাব বিস্তারকারী এক পরিবর্তনসাধক শক্তিতে রূপ নিয়েছে।
কুইন্সির প্রতিবেদনে বলা হয়, মে মাসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। যখন ট্রাম্প প্রশাসন ব্যয়সাপেক্ষ ও ব্যর্থ বিমান অভিযানের ফাঁদ থেকে বেরিয়ে আসতে চেয়ে ইয়েমেনিদের সঙ্গে হঠাৎ করে এক যুদ্ধবিরতিতে পৌঁছায়। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইয়েমেনি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ বন্ধ করবে এবং ইয়েমেনিরা আমেরিকার জাহাজে আক্রমণ স্থগিত রাখবে। এই সমঝোতা আসলে ইয়েমেনিদের জন্য এক বিরাট সাফল্য ছিল। তারা বলতে সক্ষম হয়- একটি পরাশক্তির সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে থেকেও তারা টলেনি।
প্রতিবেদনটি আরও উল্লেখ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমঝোতা ইসরাইলকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে সম্পন্ন হয়। এতে তেলআবিব বুঝতে পারে, ইয়েমেনের মুখোমুখি দাঁড়াতে গিয়ে তারা একা পড়ে গেছে।
সাময়িকীটির মতে, বিমান হামলায় ইয়েমেনিদের হারানো প্রায় অসম্ভব- এটি সৌদিদের সাত বছরের ব্যর্থ হস্তক্ষেপ থেকেই স্পষ্ট। একই শিক্ষা আবারও পেয়েছে ওয়াশিংটন- স্বল্পমেয়াদী বিমান যুদ্ধ ফলপ্রসূ নয়, আর স্থল আক্রমণ সম্পূর্ণরূপে অকল্পনীয়। ফলে ইসরাইল এখন ইয়েমেনে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেখানে সামরিক কোনো জয়লাভের পথই খোলা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












