‘ইহুদীরা মার্কিন রাজনীতিতে অর্থায়ন করে’ বলায় সাংবাদিককে বরখাস্ত
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কানাডার পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের ‘রেডিও-কানাডা’র একজন প্রতিবেদককে ‘ইহুদী-বিদ্বেষী মন্তব্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার এক সম্প্রচার অনুষ্ঠানে ‘ইহুদীরা মার্কিন রাজনীতিতে অনেক অর্থায়ন করে’ বলার পরদিন গত বুধবার (১৭ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়।
কাতারে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মার্কিন উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্থায়ী ঘনিষ্ঠতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রতিবেদক বলেছে, ‘ইসরায়েলিরা, প্রকৃতপক্ষে ইহুদীরা, আমেরিকান রাজনীতিতে অনেক অর্থায়ন করে। ’
সম্প্রচার অনুষ্ঠানে একজন উপস্থাপকের প্রশ্নের জবাবে সে আরও বলেছে, যুক্তরাষ্ট্রের বৃহৎ শহর এবং হলিউড উভয়ই ‘ইহুদীরা পরিচালনা করে’।
এক বিবৃতিতে রেডিও-কানাডা মন্তব্যগুলোকে ‘ইহুদী সম্প্রদায়ের বিরুদ্ধে গোঁড়ামিপূর্ণ, ইহুদী-বিদ্বেষী, ভুল এবং পক্ষপাতদুষ্ট অভিযোগ’ বলে বর্ণনা করেছে।
রেডিও কানাডা বলেছে, ‘এই অগ্রহণযোগ্য মন্তব্যগুলো রেডিও-কানাডার সাংবাদিকতার মান ও চর্চার লঙ্ঘন করে এবং কোনোভাবেই পাবলিক সম্প্রচারকের মতামতকে প্রতিফলিত করে না। ’
সাংবাদিকের মন্তব্যের পর কানাডার প্রধানমন্ত্রী সেদিনই ইহুদী নেতাদের সঙ্গে দেখা করে। দেশটির সংস্কৃতিমন্ত্রী গিলবিল্ট বলেছে, ‘গত রাতের সম্প্রচারে ব্যবহৃত শব্দগুলো ক্ষতিকারক ইহুদীবিরোধী ট্রোপ ছিলো এবং কানাডিয়ান সম্প্রচারে এর কোনো স্থান নেই। যখন সাংবাদিকরা ইহুদীবিরোধী ভাষা ব্যবহার করে...তখন ঘৃণা স্বাভাবিক হওয়ার ঝুঁকিতে থাকে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)