‘ইরানে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো ৩ দিনের মধ্যে পানিশূন্য হবে’
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্র বা দখলদার ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিনদিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি।
মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপককে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে- এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মাদ আল থানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে, তার ফলে ‘পরিবেশগত বিপর্যয়’ দেখা দেবে।
তিনি বলেন, গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে। মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলোর দেশের জন্য প্রযোজ্য হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
তিনি বলেছেন, আমার ধারণা এই ক্ষেত্রে (ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলা) আমরা ওই অঞ্চলে ব্যাপক যুদ্ধে প্রবেশ করবো, এটি এমন এক বিপর্যয় যা এ অঞ্চলের বা ওই অঞ্চলের বাইরে কেউই চায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)