‘ইতালিতে ৬০ হাজার বাংলাদেশির পাসপোর্ট আটকা আছে’
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘৬০ হাজার পাসপোর্ট আটকা আছে ইতালিতে। কারণ, কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার জন্য। প্রতিটা কেসে কিছু না কিছু সমস্যা আছে। আমাদের এক দালাল ওখানকার একটা প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে এসেছে, কিন্তু আসলে তার ওখানে কাজ করার মতো অবস্থা নেই।’
গত বুধবার সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
বিদেশে বাংলাদেশের ইমেজ নিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘ইমেজ একদিনে সৃষ্টি হয় না। একদিনে শেষও হয় না। যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায় তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায় ইমেজ কিন্তু তখন ভালো কথা বলে রক্ষা করতে পারবেন না।’
তিনি বলেন, ‘আবার যখন আপনার একজন ট্যাক্সিচালক টাকা পেয়ে ফেরত দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেজ উপরে উঠে। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে আরেক দেশে গিয়ে জেলে যায় আপনার ইমেজ রক্ষা করা সেখানে কঠিন। সার্বিকভাবে আমরা যা করব সেটা নিয়ে আমাদের ইমেজ হবে। হুট করে কিছু হবে না।’
বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে লোকবল সংকটের কথা তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি কাতারের উদাহরণ দিয়ে বলেন, ‘যে মিশন ৩০০ পাসপোর্ট বিতরণ করবে তার পক্ষে অন্য কোনো সার্ভিস দেওয়া সম্ভব? আমাদের এখান থেকে নাইটগার্ড হিসেবে যিনি যান তাকে দিয়েও পাসপোর্টে সিল মারাতে হয়। এটা হতে পারে না। এটার জন্য একটা বুদ্ধি বের করতে হবে। একটা সিদ্ধান্ত হয়েছে। মিশনে লোকবল বাড়ানো। আমাদের ডিজিটাইলড কিছু করতে হবে। পাসপোর্টের জন্য মিশনে আসতে হবে না পাসপোর্ট সেবাগ্রহীতার কাছে পৌঁছে যাবে সঠিক কাগজপত্রসহ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)