‘ইউরোপ গণহত্যা বন্ধে কিছুই করছে না’, রাফাহ সীমান্তে ইতালীয় এমপিদের প্রতিবাদ
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে মিশরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ের সামনে বিক্ষোভ করেছে ইতালীয় পার্লামেন্ট ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ১১ জন ইতালীয় সংসদ সদস্য, তিন জন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং এনজিও’র প্রতিনিধিরা ‘এখনই গণহত্যা বন্ধ করুন’, ‘অবৈধ দখলদারিত্ব বন্ধ করুন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড ধরে প্রতিবাদ জানায়।
ইউরোপীয় পার্লামেন্টের সিসিলিয়া স্ট্রাডা এএফপিকে বলেছে, ‘ইউরোপ (যুদ্ধ বন্ধে) কিছু করছে না, গণহত্যা বন্ধে কিছুই করছে না। ইসরায়েলে অস্ত্র সরবরাহের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং অবৈধ বসতি স্থাপনের সাথে বাণিজ্য বন্ধ করা উচিত।’
ইতালীয় অলাভজনক সংস্থা অ্যাসোসিয়াজিওন রিক্রিয়াটিভা কালচারাল ইটালিয়ানার সভাপতি ওয়াল্টার রাফা ক্রসিংয়ের কাছে বলেছে, ‘আমরা বোমার শব্দ শুনতে পাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ না করার মুখে ইসরায়েলি সেনাবাহিনী যা সঠিক বলে মনে করে, তা করে চলেছে। আর গাজায়, রাফা সীমান্তের ওপারে মানুষ মারা যাচ্ছে।’
এর আগে, গত শনিবার ইতালির সরকার গাজায় আক্রমণ বন্ধ করার জন্য দখলদার ইসরায়েলের প্রতি তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাজানি বলেছে, ‘আক্রমণ যথেষ্ট হয়েছে। আমরা আর ফিলিস্তিনি জনগণকে কষ্ট পেতে দেখতে চাই না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)