‘ইউনূস বাংলাদেশের মানুষ ও তাদের গণতান্ত্রিক চর্চাকে ভীষণভাবে অবজ্ঞা করেছে’
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
লন্ডনের চ্যাথাম হাউসে দেয়া ইউনূসের বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সম্প্রতি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, ইউনূস বাংলাদেশের মানুষ ও তাদের গণতান্ত্রিক চর্চাকে ‘ভীষণভাবে অবজ্ঞা’ করেছে।
ইউনূসের বক্তব্য তুলে ধরে জাহেদ উর রহমানকে প্রশ্ন করা হয়, ইউনূস কি আসলে অবজ্ঞা করলো যখন সে লন্ডনের চ্যাথাম হাউসে বলছে, আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, কে কত টাকা দেবে সেটাই হচ্ছে এখানে আসল বিষয়। এই বিষয়টা যখন সে বলছে, তখন কি আমার আপনার ভোট মানে আমরা যারা ভোট দেই আমাদেরকে কি অবজ্ঞা করা হচ্ছে?
উত্তরে জাহেদ উর রহমান বলেন, অবজ্ঞা করা হচ্ছে। ভীষণ ভাবে অবজ্ঞা করা হচ্ছে। শুধু আমাদের ব্যক্তি কেন? গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞা করা হয়েছে। আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞতা করতে পারেন। পৃথিবীতে প্রচুর প্রপোনেন্টস আছেন যারা মনে করে গণতান্ত্রিক ব্যবস্থা আদতে ভালো কিছু না, এটা পারছে না।
কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, ইউনূস গণতন্ত্রের কথা বলছে। তখন ভোটারদের এই যে কালেক্টিভ ডিসিশন মেকিং এর যে জায়গা সেটাকে অবজ্ঞা করা, ব্লাসফেমি শব্দটা ব্যবহার করি আমি করেছি আমি এই প্রসঙ্গে। আপনি ডেমোক্রেটিক থাকেন না যদি আপনি জনগণকে টাকা খেয়ে ভোট দেয় বলেন।
এরপর তিনি আরও বলেন, দু নম্বর কথাটা হচ্ছে, এই দেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় না। উনি ষ্টেরিওটাইপ করছে। এদেশে কিছু মানুষ টাকা নেয়, টাকা খেয়ে ভোট হয়তো দেয়। কত পার্সেন্ট?
তিনি বলেন, আমরা একটা উদাহরণ নিয়ে প্রচুর আলাপ করেছি। টাকা খেয়ে যদি মানুষের ভোট কেনা যেত, শেখ হাসিনা তিনটা ইলেকশন রিক করতোনা, এর মধ্যে ১৮ সালে তাও বিএনপি এসছিলো। রাতে সিল মারতো না বা বিএনপির তুলনায় বহুগুণ টাকা বেশি আওয়ামী লীগ খরচ করতে পারত এবং যদি টাকা খরচ করে জেতা যেত আমি টাকা খরচ করেই ফেয়ার ইলেকশন এ জিততো।
অনেকেই বলছেন, আন্তর্জাতিক পরিসরে দেশের ভোটারদের এভাবে উপস্থাপন করাটা যেমন বাস্তবচ্যুত, তেমনি জাতির মর্যাদারও পরিপন্থী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)