‘আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া উচিত’
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা মূলত ভারতের অহংকারের ফলাফল। ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া উচিত। অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল কিমিট এমনটাই মনে করে।
পাক-ভারত যুদ্ধ থামানো নিয়ে মার্কিন সরকার বারবার হস্তক্ষেপ করেছে। তবে নয়াদিল্লি এখানে তৃতীয় কোনো দেশকে একক কৃতিত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, সরাসরি দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতি হয়েছিলো। এরপর থেকে মোদি ও ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়।
‘পিয়ার্স মরগান আনসেন্সর্ড’-এ বক্তব্য দিতে গিয়ে অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেছে, ‘ট্রাম্পের প্রতি ভারতের যে অহংকার প্রকাশিত হয়েছে, তাতে এই সত্য প্রকাশ পায় যে, আমরা এখন পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছি। ’
সে উল্লেখ করেছে, ‘ফিল্ড মার্শাল আসিম মুনিরের এখন ট্রাম্পের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা ভারতকে কিছুটা চিন্তিত করা উচিত। ’
ফিল্ড মার্শাল আসিম মুনির সর্বশেষ জুন মাসে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সেখানে তিনি হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে ট্রাম্পের সঙ্গে একক বৈঠকে বসেন।
ভারত-পাকিস্তান সশস্ত্র যুদ্ধের পটভূমিতে জুন মাসে এই সফরটি অনুষ্ঠিত হয়েছিলো। ইসলামাবাদ মনে করে, ওয়াশিংটন পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় হামলার পর যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে সহায়তা করেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্প যেভাবে পৃথিবী পাল্টে দিতে পারে
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজা ‘পুনর্গঠনের’ নামে দখলদারিত্বের দায়িত্বে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ড!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ শহীদ ৫
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় ইসরায়েলি সন্ত্রাসী হামলায় শিশুসহ শহীদ ৫ জন
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সন্ত্রাসী সেনারা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদ চূর্ণবিচূর্ণ করার হুঁশিয়ারি আইআরজিসি-র
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তারা
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগতে পারে ৪ বছর
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানে যুদ্ধবিমান বিক্রি বন্ধ হলেও লিবিয়ায় ৫ কার্গো অস্ত্র পাঠাল পাকিস্তান
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ -হরমুজে কন্টেইনার জাহাজে ইরানের গোলাবর্ষণ
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানী সংকটে একের পর এক বন্ধ হচ্ছে ইউরোপের বিমান কোম্পানী
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)