‘আল-আকসায় প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে সকল মুসলিমের’
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আশির, ১৩৯১ শামসী সন , ১৭ মার্চ, ২০২৪ খ্রি:, ০৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আল-আকসা মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেছেন, ‘আল-আকসা মসজিদে প্রবেশ করার পূর্ণ অধিকার রয়েছে সমস্ত মুসলমানের, তারা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বা অন্য কোথাও বাস করুক না কেন’।
গত জুমুয়াবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে- উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী কর্মীরা জেরুজালেম এবং আল-আকসা মসজিদ ঘিরে রেখেছে। পশ্চিম তীরের আমাদের ভাইদের এই পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে বাধা দিচ্ছে তারা।’
ওমর কিসওয়ানি আরো বলেন, ‘আল-আকসা মসজিদ একটি ইবাদতের ও শান্তির স্থান, কিন্তু অতিরিক্ত বিধিনিষেধ এবং চেকপয়েন্ট আরোপের কারণে এটি একটি বড় কারাগারের মতো হয়ে গেছে। এমনকি এটি একটি সামরিক শিবিরের মতো মনে হয়।’
এদিকে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় উপত্যকায় শহীদ মানুষের সংখ্যা বেড়ে ৩২ হাজারের কাছাকাছি। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো এবার রমাদ্বান শরীফ মাস উদযাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন মিসমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু শহীদ হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)