‘আমরা এখানেই মরবো’, দখলদার ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান ফিলিস্তিনিদের
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নেতানিয়াহুর গাজা শহর দখলের পরিকল্পনার বাস্তবতা সামনে আসার সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনী অঞ্চলজুড়ে কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা শহরের ফিলিস্তিনিরা আরও বাস্তুচ্যুতির মুখোমুখি হচ্ছে। তবুও তারা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না।
ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৮ বার পরিবারসহ বাস্তুচ্যুত হওয়া আহমেদ হির্জ বলেন, ‘আমি আল্লাহর নামে শপথ করছি, আমি ১০০ বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তাই আমার জন্য এখানেই মৃত্যুবরণ করা ভালো।’
তিনি আল জাজিরাকে বলেন, ‘আমি কখনো এখান থেকে যাবো না। আমরা দুর্ভোগ, অনাহার, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মৃত্যুবরণ করা।’
অন্যদেরও একই অনুভূতি। রজব খাদের বলেন, ‘আমাদের অবশ্যই গাজায় আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে থাকতে হবে। ইসরায়েলিরা আমাদের দেহ এবং আত্মা ছাড়া আর কিছুই পাবে না।’
উত্তর-পূর্ব বেইত হানুন থেকে বাস্তুচ্যুত হওয়া মাঘজুজা সাদা আবার সরে যেতে বাধ্য করার চাপে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দক্ষিণ নিরাপদ নয়। গাজা শহর নিরাপদ নয়, উত্তরও নিরাপদ নয়। আমরা কোথায় যাবো? আমরা কি নিজেদের সমুদ্রে ফেলে দেবো?’
‘আতঙ্কের অবস্থা’:
গাজা সিটি থেকে রিপোর্টিং করতে গিয়ে আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, গাজায় জাতিগতভাবে নির্মূল করার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গত জুমুয়াবার ভোর থেকেই বাসিন্দারা ‘আতঙ্কের’ মধ্যে ছিলেন।
তিনি বলেন, কেউ কেউ তাদের অবশিষ্ট জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করেছে। তারা জানে না, তারা কোথায় যাচ্ছে। তারা সেই সময়ের জন্য প্রস্তুত থাকতে চায়, যখন ইসরায়েলি সেনাবাহিনী তাদের জোর করে বের করে দেবে।
আল জাজিরার সাংবাদিক আরও বলেন, ‘ভয়, উদ্বেগ, হতাশা সবই বাড়ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)