মামলা বাণিজ্যে গণ-অভ্যুত্থানে আহত রনি
‘আঙ্কেল তিন লাখ টাকা দিয়েন’ -টাকার বিষয়ে বনিবনা না হলে দেখানো হয় হয়রানিসহ নানা ভয়ভীতি
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
জুলাই আন্দোলনে আহতের অজুহাতে প্রথমে মামলার অভিযোগপত্রে নাম, এরপর লোক পাঠিয়ে নাম কাটানোর প্রস্তাব দিয়ে উত্তরায় বিভিন্ন জনের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করছেন বিএনপির এক তথাকথিত কর্মী। পরে টাকার বিষয়ে বনিবনা না হলে দেখানো হয় হয়রানিসহ নানা ভয়ভীতি।
উত্তরায় জুলাই আন্দোলনে আহত নূর মোহাম্মদ (রনি) নামের এক বিএনপি কর্মী ও তার সহযোগীর বিরুদ্ধে এভাবে লোকজনের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একাধিক কল রেকর্ড ও সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের কাছে রয়েছে। এতে দেখা যাচ্ছে, নূর মোহাম্মদ তার টার্গেট করা ব্যক্তির কাছে রাজিব নামের একজনকে পাঠিয়ে ৩ লাখ টাকা দাবি করছেন।
উত্তরায় জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছররা গুলিতে আহত হন নূর মোহাম্মদ (রনি)। এরপর তিনি নিজেকে বিএনপির ত্যাগী কর্মী পরিচয় দিয়ে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ-সদস্য হাবিব হাসান খসরু চৌধুরীসহ ৩৩ জনকে আসামি করেন।
এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগের আমলে হামলা-মামলার শিকার নজরুল ইসলাম ভূঁইয়া নামের উত্তরা ৩ নম্বর সেক্টরের এক বাসিন্দাকেও। এ পরিপ্রেক্ষিতে ২৭ মার্চ রাজিব নামের একজনকে নজরুল ইসলাম ভূঁইয়ার কাছে পাঠিয়ে তিন লাখ টাকা দাবি করা হয়। বিনিময়ে মামলা থেকে নজরুল ইসলামের নাম বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
কল রেকর্ডে শোনা যায়, রাজিব নজরুল ইসলাম ভূঁইয়াকে বলছেন, ‘আঙ্কেল আপনি তিন লাখ টাকা দিয়েন। আমি ওর (নূর মোহাম্মদ) লগে কথা কইয়া কমাইয়া দিমু। কোনো ভেজাল হইব না।’
মামলার অভিযোগপত্র থেকে নাম কাটাতে আরেক ব্যবসায়ী ৩ লাখ ৩০ হাজার টাকা দিয়েছেন জানিয়ে কথোপকথনে রাজিব জানান, ‘মোহাম্মদ আলী তিন লাখ দিছে। আবার এক্সট্রা ৩০ হাজার টাকা দিছে। আমি তো আঙ্কেলরে কইছি যে, মোহাম্মদ আলীর যেটা কমাইয়া দিছি ওইটা দিতে।’ নজরুল ইসলাম ভূঁইয়ার অভিযোগ, ৫ আগস্টের আগে আমাকে বিএনপি-জামায়াত এমনকি জঙ্গি সাজিয়ে মামলা-অভিযোগ দিয়েছিল আওয়ামী লীগের লোকজন। আর এখন আবার আমার বিরুদ্ধে ৫ আগস্টের সহিংসতার মামলার অভিযোগ দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আন্দোলনের সময় আমি কানাডায় ছিলাম। ওরা (রনি ও নূর) আমার কাছে প্রথমে ১২ লাখ টাকা দাবি করেছিল। পরে আরেক ব্যবসায়ীর কথা টেনে ৩ লাখ টাকা চায়। আমি বলেছি, এটা অন্যায়, আমি কোনো টাকাপয়সা দিতে পারব না।
রনি যুগান্তরকে বলেছেন, এরকম কোনো কিছু দাবি করা হয়নি। আমি এসব জানি না। রাজিবের সঙ্গে সম্পর্কের ব্যাপারে রনি জানান, রাজিব ভাই এলাকার বড় ভাই।
রাজিবকে পাঠিয়ে তিন লাখ টাকা দাবির বিষয়ে রনি বলেন, এটা মিথ্যা কথা। আমি আপনাকে পরে জানাব। এই বলে তিনি প্রতিবেদকের কল কেটে দেন। পরে একাধিকবার কল দিয়ে রনির মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
নিজেকে উত্তর পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য পরিচয় দেওয়া রাজিব যুগান্তরকে বলেন, ‘আমি ওনারে (নজরুল ইসলাম) হেল্প করতে চাইছি। আমি বলেছি আপনারে যেন অ্যারেস্ট না করে, এই উপকার কইরা দিমু। উনি আমারে ফোন দিয়ে বাসায় নিয়ে গেছে।’
তিন লাখ টাকা দাবির বিষয়ে জানতে চাইলে রাজিব বলেন, ‘ওই রকমভাবে আমি কিছু কই নাই।’ অপর এক ব্যবসায়ীর কাছ থেকে একই মামলায় টাকা আদায়ের ব্যাপারে রাজিব বলেন, ‘উনি আমারে খুশি হইয়া ত্রিশ হাজার টাকা দিছে। আমি সাতদিন ধরে খুঁজে ওরে (বাদী নূর মোহাম্মদ রনি) বের করেছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












