বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশের শেয়ারবাজারের ভালোমন্দ না বুঝে ও চিন্তা-ভাবনা ছাড়াই অন্যের নির্দেশমতো বিনিয়োগ করার রীতি বহু পুরোনো। অথচ এই বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বুঝে-শুনে বিনিয়োগের পরামর্শ দেন বিশ্লেষকরা। তাদের মতে, এখানে জেনে-বুঝে ভালো শেয়ারে বিনিয়োগের বিকল্প নেই।
কিন্তু, বাস্তবতা হলো- ভালো শেয়ারে বিনিয়োগ করতেই যত অনীহা। ভালো শেয়ারে বিনিয়োগে দ্রুত বড় ‘ক্যাপিটাল গেইন’ পাওয়ার সম্ভাবনা যেমন কম থাকে, ঝুঁকিও থাকে খুবই সামান্য। বিপরীতে দুর্বল শেয়ারে উচ্চ ঝুঁকির পাশাপাশি বড় ‘ক্যাপিটাল গেইন’ হওয়ার প্রলোভন থাকে বেশি। তাই না জেনে-বুঝে উচ্চ ঝুঁকির মুখে বড়ো মুনাফা লুফে নিতেই বেশি আগ্রহ দেখান ‘অবুঝ বিনিয়োগকারী’। এই সুযোগটি কাজে লাগিয়ে অসাধু চক্র রাতারাতি কোটিপতি বনে যান, আর ঝুঁকির মুখে সর্বস্বান্ত হন সাধারণ বিনিয়োগকারী।
গুজব, কারসাজি কিংবা অসৎ চক্রের তৎপরতা- বাংলাদেশের শেয়ারবাজারে নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘ বছর ধরেই এই বাজারে অসাধু চক্রের তৎপরতায় ভালো শেয়ারের পরিবর্তে দুর্বল শেয়ারেই বেশি আগ্রহ দেখা যাচ্ছে। বিপরীতে মৌলভিত্তিসম্পন্ন ভালো শেয়ার বিনিয়োগকারীদের অনাগ্রহে কোণঠাসা হয়ে পড়েছে। সময়ে সময়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে কারসাজি বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তার সুফল মিলছে খুবই সামান্য। নিয়ন্ত্রক সংস্থা অসাধু চক্র শনাক্তে যতটা সময় নেয়, ততক্ষণে সাধারণ বিনিয়োগকারী তাদের ফাঁদে নিঃস্ব হয়ে যায়।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর দেশের শেয়ারবাজারে ‘একটি চক্র’ সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, এই চক্রটি বিগত সরকারের সময়ে যেভাবে সাধারণ বিনিয়োগকারীদের লক্ষ্য করে উৎপাদন বন্ধ থাকা ও ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছিল, এখনো ঠিক একই পদ্ধতিতে এগিয়ে চলছে। এতে ওই চক্রের লোভনীয় প্রস্তাবে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগ করে আবারো ফেঁসে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের হাতে যেই দামে শেয়ারগুলো তুলে দেওয়া হচ্ছে, তাতে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের ঝুঁকি বহুগুণে বেড়ে যাচ্ছে।
এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, বাজারে বর্তমানে ভালোমানের শেয়ারের অভাব রয়েছে। দীর্ঘ বছর ধরে বহুজাতিক ও দেশীয় ভালো কোম্পানিগুলোকে আনার কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। আর বাজারে যেসব ভালো শেয়ার আছে, সেগুলোও এখন অতিমূল্যায়িত হয়ে আছে। যেখানে বিনিয়োগ করে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা কম। ভালো শেয়ারের অভাবে অনেক বিনিয়োগকারী ওইসব অসাধু চক্রের ফাঁদে পা দিচ্ছে, এটি একটি কারণ। তাছাড়া, সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষার অভাব রয়েছে। তারা না জেনে-বুঝেই দুর্বল শেয়ারে বিনিয়োগ করেন। এতে তাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












