জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরের কোতোয়ালী থানায় জুলাই গণঅভ্যূত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলায় আসামির তালিকা ঘিরে নানা প্রশ্ন উঠেছে। মামলায় এমন অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে যাদের সঙ্গে বাদীর বিরোধের সূত্র তৈরি হয়েছিল বহু বছর আগে।
অনুসন্ধানে জানা গেছে, সাবেক সহকর্মী, কলেজের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন এমনকি ব্যক্তিগত ও সম্পত্তিগত বিরোধ থাকা ব্যক্তিদের একই মামলায় আসামি করেছেন বাদী।
আলোচিত এ বাদীর নাম জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর আলম দস্তগীর।
মামলার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও বিভিন্ন তথ্য পর্যালোচনায় জানা গেছে, তালিকাভুক্ত অনেক আসামির সঙ্গে জাহাঙ্গীরের সম্পর্কের অবনতি ঘটেছিল চাকরিচ্যুতি, পুরোনো অভিযোগ-পাল্টা অভিযোগ, সামাজিক বিরোধ কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে। এমনকি এজাহার দায়েরের কিছুদিন পর আরও বিপুলসংখ্যক ব্যক্তিকে একই মামলায় আসামি করার আবেদন করা হয়। যদিও আদালত তা গ্রহণ করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর আলম দস্তগীর অতীতে কখনো আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, কখনো কিশোর মুক্তিযোদ্ধা, কখনো ম্যাজিস্ট্রেট, কখনো অধ্যক্ষ আবার কখনো বেসরকারি বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে পরিচয় দিতেন। এসব পরিচয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দিতেন তিনি। ওই বিজ্ঞাপনগুলোতে তিনি ছাত্রজীবনে স্কুল শাখা ছাত্রলীগের জিএস ছিলেন বলে দাবি করতেন। এছাড়া নিজেকে কিশোর মুক্তিযোদ্ধা হিসেবেও দাবি করতেন তিনি। বঙ্গবন্ধুকে নিয়ে তার অসংখ্য কবিতা রয়েছে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে আওয়ামীবিরোধী হিসেবে উপস্থাপন করে তিনি মামলা করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, জাহাঙ্গীর নিজেকে কখনো বিচারক, কখনো আইনজীবীসহ নানা পরিচয় দেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয়েছে। মূলত তিনি একধরনের প্রতারক। তাকে একাধিকবার গ্রেপ্তারও করা হয়েছিল।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় জাহাঙ্গীর মামলা করে নিরীহ লোকজনকে আসামি করেছেন, যাদের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। বিষয়টি এখন সবাই জেনেছেন। আশা করি, নিরপরাধ ব্যক্তিরা তার মামলা থেকে রেহাই পাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১০ প্রকল্প অনুমোদন
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি সংকটে দেশীয় কয়লা উত্তোলনে জোর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)