‘অস্থির’ বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করলো পাকিস্তান
, ১৪ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছে, আগামী অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তান ভৌগলিক আয়তনের দিক থেকে দেশটির বৃহত্তম রাজ্য বা প্রদেশ, একই সঙ্গে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে জনবিরল, স্বল্পোন্নত এবং দারিদ্র্যপীড়িত রাজ্য। যেখানে পুরো পাকিস্তানের জনগণ ২৪ কোটি, সেখানে ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বেলুচিস্তানের জনগণ মাত্র দেড় কোটি।
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চলছে বেলুচিস্তানে, যাকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী। পাকিস্তানের এই রাজ্যে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নিয়মিতই সংঘর্ষ হয় বিচ্ছিন্নতাবাদীদের।
বেলুচিস্তান খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের একান্ত নির্ভরযোগ্য মিত্র চীন যৌথভাবে এই সম্পদ উত্তোলন করে। তবে বেলুচ স্বাধীনতাকামীদের অভিযোগ- বেলুচিস্তানের এই সম্পদ লুট করছে ইসলামাবাদ এবং বেইজিং। কারণ বেলুচিস্তানের কোনো উন্নয়ন হচ্ছে না।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিলো। কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।
বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ রয়টার্কে বলেন, “মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। কারণ তারা (বিচ্ছিন্নতাবাদীরা) এই পরিষেবাকে নিজেদের মধ্যে সমন্বয় এবং তথ্য শেয়ারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে বলে আমরা জানতে পেরেছি।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)