‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ পান জাবেদ পাটোয়ারী। আর সহযোগীরা পান একটি করে ফ্ল্যাট ও এক কোটি টাকা। পুলিশের বিশেষ শাখার (এসবি) নথিতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকতা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, দুর্নীতি করেছেন জাবেদ পাটোয়ারী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিৎ এ নিয়ে অনুসন্ধান করা।
২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এর ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি। যাতে উঠে এসেছে, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত, নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে।
কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথিতে দেখা যাচ্ছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারী ও তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে।
আর আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করে তারা পায় রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ এক কোটি করে টাকা। এর সরাসরি তত্ত¦বাধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
সাবেক আইজিপি নুরুল হুদা বললেন এমন প্রশ্ন যেহেতু উঠেছে বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার। তিনি বলেন, যদি অ্যালিগেশন উঠে থাকে তবে অনুসন্ধান হওয়া উচিত। যেহেতু ফান্ড থেকে টাকা-পয়সা দেয়া হয়েছে।
অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এসবিতে এ সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকতা বললেন, এটি দুর্নীতি। দুদকের উচিৎ এ নিয়ে অনুসন্ধান করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)