‘অবিভক্ত ভারত’-এ পাকিস্তান-বাংলাদেশকে দিল্লির আমন্ত্রণ
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ১১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানায়, বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘অবিভক্ত ভারত’ সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেনি।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছে, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহনের বিষয়টি প্রকাশ করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।
আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেছে, ‘আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)