‘অন্তর্ভুক্তিমূলক নয়, বিগত সরকারের প্রবৃদ্ধির মডেল ছিল অবকাঠামোকেন্দ্রিক’
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের প্রবৃদ্ধির মডেল অন্তর্ভুক্তিমূলক ছিল না, বরং তা ছিল অবকাঠামোকেন্দ্রিক- যা অর্থনৈতিক গণতন্ত্রকে ক্ষয় করেছে। এ মডেল দুর্নীতিকেও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এ মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান ও সাবেক তত্ত¦াবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
গত সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন সম্মেলনের তৃতীয় দিনে একক বক্তব্যে এ কথা বলেন তিনি।
বর্তমানে বেসরকারি সংস্থা ব্র্যাকেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবৃদ্ধির প্রক্রিয়াটিকেই আমি একধরনের গণতান্ত্রিক যুদ্ধক্ষেত্র হিসেবে দেখি। তার কারণ এখানে বহু কণ্ঠস্বর প্রবেশ করতে চায়; নিজেদের দাবি তুলে ধরে এবং প্রভাব বিস্তার করতে চায়।
বক্তব্যের শুরুতে ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থান ও তার পরবর্তী সময়ের রাজনৈতিক পরিবর্তনকে বহুস্তরীয় পরিবর্তন বলে আখ্যা দিয়েও তিনি প্রশ্ন তোলেন, এটি সত্যিই কোনো র্যাপচার বা অতীতের ধারাবাহিকতাকে ভেঙে নতুন বাস্তবতা বা গঠনমূলক পরিবর্তন ছিল কিনা। তিনি বলেন, 'গত ১৫ মাসে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটি কি সত্যিকারের র্যাপচার ছিল? নাকি এটি শুধু এলিটদের দিয়ে নির্মিত পরিবর্তনের একটি মায়া? সামনের জাতীয় নির্বাচন কি আমাদের রূপান্তরের দিকে নিয়ে যাবে, নাকি আবার একটি এলিটদের প্রস্তুত করা পরিবর্তনের ভ্রম তৈরি হবে? এই প্রশ্ন অনুসন্ধান করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)