৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ সাড়ে তিন বিলিয়ন ডলার ছাড়ালো, বাড়ছে চাপ
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দেশের ওপর বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশকে ঋণের সুদ ও আসল বাবদ সাড়ে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে মোট ৩৫২ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এর বিপরীতে ঋণ ও অনুদান মিলিয়ে দেশে এসেছে ৩৮৯ কোটি ডলার। অর্থাৎ নতুন অর্থপ্রবাহ থাকলেও ঋণ পরিশোধের চাপ সমান্তরালভাবে বাড়ছে।
ইআরডির তথ্য অনুযায়ী, এই ৯ মাসে পরিশোধিত অর্থের মধ্যে আসল ঋণের পরিমাণ প্রায় ২২৭ কোটি ৬৪ লাখ ডলার এবং সুদ পরিশোধ করা হয়েছে প্রায় ১২৫ কোটি ডলার। একই সময়ে ঋণ হিসেবে এসেছে প্রায় ৩৫০ কোটি ডলার এবং অনুদান হিসেবে ৩৮ কোটি ডলার।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধের প্রবণতা ঊর্ধ্বমুখী। ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো মোট ঋণ পরিশোধ ৪ বিলিয়ন ডলার অতিক্রম করে, যা ছিল প্রায় ৪০৯ কোটি ডলার। তার আগের বছর এ পরিমাণ ছিল ৩৩৭ কোটি ডলার। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে ঋণ পরিশোধের পরিমাণ ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)