৯৪ বছর পার করল ‘দ্য মুসলমান’ পত্রিকা
যুগের সাথে তাল মিলিয়ে সকল প্রতিকূলতা পার করে প্রকাশিত হয়ে যাচ্ছে সম্পূর্ণ হাতে লেখা একটি পত্রিকা যার নাম ‘দ্য মুসলমান’। করোনার সময়েও এই পত্রিকাকে দমিয়ে রাখতে পারেনি।
ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিল নাড়ুর চেন্নাই শহর থেকে প্রথম প্রকাশিত হয় ‘দ্য মুসলমান’ পত্রিকাটি। জানা যায় ১৯২৭ সাল থেকে প্রকাশিত পত্রিকাটি ইতোমধ্যে ৯৪ বছর অতিক্রম করেছে। যার উদ্যোগে এই পত্রিকার যাত্রা শুরু তার নাম সৈয়দ আজমাতুল্লাহ।
তার মতে, ভারতের যারা উর্দু ভাষার মুসলিমগণ আছেন তাদের পক্ষে কথা বলার মতো একটি পত্রিকা থাকা জরুরি। সে ধারণা থেকেই তিনি পত্রিকাটি প্রকাশ করতে শুরু করেন। মূলত তিনিই পত্রিকাটি পরিচালনার উদ্যোগ নিয়েছিলেন। ‘দ্য মুসলমানের’ প্রথম সংস্করণ উদ্বোধন করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা ও মাদ্রাজ সেশনের সভাপতি মুখতার আহমেদ আনসারি।
আর এই পত্রিকাটির অফিসের অবস্থান চেন্নাইয়ের ৩২৪ ট্রিপলিকেন হাই রোডে। ভারতে করোনার ভয়াবহ প্রকোপের কবল থেকে চেন্নাইও রক্ষা পায়নি। কিন্তু তারপরও কাজ চালিয়ে গেছে ‘দ্য মুসলমান’ পত্রিকার পুরো দল। করোনা থাকা সত্ত্বেও তাদের গ্রাহক সংখ্যা কমেনি। কঠোর লকডাউনের মধ্যেও যথাসময়ে সকলের কাছে পৌঁছেছে পত্রিকাটি।
সৈয়দ আজমতউল্লাহর মৃত্যুর পর পত্রিকাটি পরিচালনার দায়িত্ব নেন তার নাতি সৈয়দ আরিফুল্লাহ। এই ক্যালিগ্রাফি সাংবাদিকতা এবং ক্যালিগ্রাফি ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্যে পত্রিকাটির দায়িত্ব দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। ‘দ্য মুসলমান’ পত্রিকায় বর্তমানে তিনজন প্রতিবেদক কাজ করছেন। আর ক্যালিগ্রাফির কাজের জন্য রয়েছেন তিনজন কাতিব বা লেখক। এদের মধ্যে রয়েছেন দুজন নারী। তারা এই লেখালেখি পেশায় যুক্ত আছেন প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে।
মূলত ¯েপ্রডশিটে প্রকাশিত পত্রিকাটি ভাজ করে চার পাতার পত্রিকা প্রকাশিত হয়। প্রথম পাতায় স্থানীয় ও জাতীয় সংবাদ, দ্বিতীয় পাতায় সম্পাদকীয় ও আন্তর্জাতিক সংবাদ এবং তৃতীয় পাতায় থাকে কুরআন শরীফের আয়াত শরীফ। একদম শেষ পৃষ্ঠায় বিজ্ঞাপন, স্থানীয় সংবাদসহ প্রায় সকল ধরনের সংবাদ প্রকাশিত হয়ে থাকে। পত্রিকাটি কুইল কলম ও কালিতে লেখা হয়ে থাকে।
এক পাতা লিখতেই একজন ক্যালিগ্রাফারের সময় লাগে প্রায় দুই ঘণ্টা। যদি কোনো ভুলও হয় তবুও পুরো পাতার কাজটিই নতুন করে করতে হয়। তারপর লিখিত কপিটি নেগেটিভে রূপান্তরিত করে সেখান থেকে পত্রিকাটি সরাসরি প্রিন্টিংয়ে পাঠানো হয়। পুরো পত্রিকাটি সাদা ও কালো হরফে সাজানো থাকে। প্রতিটি পত্রিকার দাম মাত্র ৭৫ পয়সা।
তবে ‘দ্য মুসলমান’ শুধু মুসলিমদের পত্রিকা নয় বরং যারা উর্দুভাষা জানেন ও চর্চা করেন এমন গ্রাহকদেরও পত্রিকা এই ‘দ্য মুসলমান’।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।