৮ হাজার লিটার জ্বালানি পাচারের চেষ্টা
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ভোলাহাটে পাচারকালে প্রায় ৮ হাজার লিটার জ্বালানি তেলসহ একটি তেলবাহী গাড়ি ও ট্রলি জব্দ করেছে পুলিশ। গত সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাজল বিল এলাকায় অবস্থিত ‘হিরো ইটভাটায়’ এই অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা লরি ও সরঞ্জাম ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে নির্জন এলাকার একটি ইটভাটায় গভীর রাতে তেলের লরি প্রবেশ করে। সেখানে লরি থেকে ড্রামে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে তেলবাহী গাড়ি, পাচারে ব্যবহৃত ট্রলি ও তেলের ড্রামগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, এলাকায় অসৎ ব্যবসায়ীরা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ কৃষকদের জিম্মি করে ফেলেছে। পাম্পে তেল নেই, বলে কৃষকদের ফিরিয়ে দেওয়া হলেও পর্দার আড়ালে চড়া দামে ট্রাক্টর ও ট্রলি মালিকদের কাছে তেল বিক্রি করা হচ্ছে। এর সঠিক তদন্ত ও বিচার চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)