৮ বছরের শিশুর সম্ভ্রমহরণ, পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে আট বছরের এক শিশুর সম্ভ্রমহরণের অপরাধে সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজাম-পের সহ-সভাপতি ভজেন্দ্র নামক পূজা-ম-পের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্ভ্রমহরণ মামলা করলে ভজেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সুরাবাড়ী এলাকায় পূজাম-পের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল থেকে মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজাম-পে পূজা চলছিল। বেলা ১১টার দিকে ওই ম-পের সহ-সভাপতি ভজেন্দ্রর বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু খেলা করছিল। সেসময় ভজেন্দ্র ওই শিশুকে তার বাড়িতে নিয়ে সম্ভ্রমহরণ করে। পরে শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্রর ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।