৮.১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
২০১৮-১৯ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮.১৫ শতাংশ হয়েছে বলা হলেও তা নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত দেশের জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি দেশে কী পরিমাণ বিনিয়োগ হয়েছে তার ওপর নির্ভর করে। তবে ২০১৮-১৯ অর্থবছরে যে বিনিয়োগ ও প্রবৃদ্ধির তথ্য দেওয়া হয়েছে, তা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ২০২০ সালের জুনে শেষ হওয়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়ে এমন একটি মূল্যায়ন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের মধ্যে মোট দেশজ বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তা অর্জিত হয়নি। অথচ এর বিপরীতে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, সেটি ঠিকই অর্জিত হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এমন মূল্যায়নের বিষয়ে সংশ্লিষ্ট উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
বিশ্লেষকরা জানান, সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর অর্জন একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত। অন্যান্য সূচকে লক্ষ্যমাত্রা অর্জন ব্যতিরেকে কেবল জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলা সম্ভব নয়। সাধারণত ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির জন্য ন্যূনতম ৪ থেকে সাড়ে ৪ শতাংশ বিনিয়োগ প্রয়োজন হয়। কিন্তু সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে প্রবৃদ্ধির এ স্বাভাবিক নিয়ম অনুসৃত হয়নি। ওই সময় ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির বিপরীতে ৪ শতাংশের কম বিনিয়োগ পরিলক্ষিত হচ্ছে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘বিনিয়োগ কমলেও কীভাবে প্রবৃদ্ধি বেশি হয় সেটা জিইডি-ই বলতে পারবে। তবে আগে বিবিএস যে ২০১৮-১৯ অর্থবছরে ৮.১৫ শতাংশ প্রবৃদ্ধির হিসাব দিয়েছিল, তারা পরে সেখান থেকে সরে এসেছে। সেটা এখন তারা কমিয়ে ৭.৮৮ শতাংশে নামিয়ে এনেছে। আর সরকারের তো বিনিয়োগে এমন কোনো মিরাকল হয়নি যে প্রবৃদ্ধি এত বাড়বে।’
আবার বেসরকারি খাতে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জিত হয়নি। এর বিপরীতে সরকারি বিনিয়োগ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি হয়েছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি বেসরকারি খাতনির্ভর হলেও বিনিয়োগ খরা কমাতে সরকারকে সরকারি বিনিয়োগের ওপর নির্ভরশীলতা বাড়াতে হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ছিল জিডিপির ২২.শূন্য ৭ শতাংশ। এ বিনিয়োগ ২০১৯-২০ অর্থবছর নাগাদ ২৬.৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু বাস্তবে তা অর্জিত হয় ২২.শূন্য ৬ শতাংশ। এক্ষেত্রে কোভিডের প্রভাব পরিলক্ষিত হয়। আর এর আগের অর্থবছর ২৫.১ শতাংশ বেসরকারি বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে বিনিয়োগ হয় ২৩.৫৪ শতাংশ।
অন্যদিকে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায়, ২০১৪-১৫ ভিত্তিসময়ে এ বিনিয়োগ ছিল ৬.৮২ শতাংশ। পরিকল্পনার শেষ বছর ২০১৯-২০ অর্থবছরে সরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ৭.৮ শতাংশ। অথচ এটি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮.৪১ শতাংশ।
রপ্তানিতে সবচেয়ে বেশি ধস নামে ২০১৯-২০ অর্থবছরে। এক্ষেত্রে অনেকাংশে দায়ী কোভিড অতিমারি। ওই অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল জিডিপির ১৬.২ শতাংশ। এর বিপরীতে অর্জিত হয় ১১.৯৯ শতাংশ। এর আগের অর্থবছর রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল জিডিপির ১৫.৯ শতাংশ। এর বিপরীতে অর্জিত হয় ১৫.৩২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১৫.৭ শতাংশ। এর বিপরীতে অর্জিত হয় ১৪.৮ শতাংশ।
এর বাইরে জাতীয় সঞ্চয়ের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সরাসরি বিদেশি বিনিয়োগ আহরণের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে মূল্যস্ফীতির যে প্রক্ষেপণ করা হয়েছিল, তা সরকার অর্জন করতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটির পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ‘আম্মা’, ‘পানি’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্যে পূজা বন্ধ, বোয়িং-এয়ারবাস কেনাসহ বিভিন্ন খাতে অপচয় বন্ধ এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবীতে প্রতিবাদী সম্মেলন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












