দাম বাড়ল এলপিজির
দাম বেড়েছে ১২ কেজি তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। সেপ্টেম্বর মাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। একই সঙ্গে পরিবহনে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দামও নির্ধারণ করা হয়েছে, প্রতি লিটার ৫৮.৮৭ টাকা।
নতুন দাম গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মুহম্মদ নূরুল আমিন।
গত আগস্ট মাসে ১২ কেজি এলপি গ্যাসের দর ছিল ১ হাজার ১৪০ টাকা। আর অটো গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫২.১৭ টাকা।