৭.৭ মাত্রার কম্পনের রেশ না কাটতেই ফের ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় এদিন সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিমালুংগুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৬৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটির ফলে উত্তর সুমাত্রার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এর কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি। সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ভোরে দেশটির পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ৩৮ জন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। কম্পনের পরপরই সাময়িকভাবে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।