ইয়েমেনে ভয়াবহ হামলা-সংঘর্ষ, ২৭ হুতি যোদ্ধা নিহত
, ১৫ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শুক্রবার (১৪ আগস্ট) সরকারপন্থি বাহিনীর বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, পশ্চিম তাইজের আল-বারহ ফ্রন্টে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের হামলায় ২৭ জনের বেশি হুতি সদস্য নিহত হয়েছেন। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের নেতৃত্বে রয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য তারেক সালেহ।
বাহিনীটি জানিয়েছে, হামলায় আরও ১৯ জন হুতি যোদ্ধা আহত হয়েছেন। এ সময় গোষ্ঠীটির বেশ কয়েকটি সামরিক যান আগুনে পুড়ে যায় অথবা অচল হয়ে পড়ে। তবে ঠিক কতটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানানো হয়নি।
এরপর শুক্রবার ইয়েমেনের সরকারি সম্প্রচারমাধ্যম ইয়েমেন টিভি এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আল-বারহ ফ্রন্টে সরকারি বাহিনীর অবস্থানে নতুন করে হামলা চালায় হুতিরা। তীব্র সংঘর্ষের পর সরকারি বাহিনী হামলাটি প্রতিহত করেছে বলে দাবি করা হয়।
ওই কর্মকর্তা জানান, বিপুলসংখ্যক যোদ্ধার পাশাপাশি কামান, মর্টার ও ড্রোন ব্যবহার করে হামলা চালায় গোষ্ঠীটি। তবে সরকারি বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়।
সরকারপন্থি বাহিনীর দাবি, সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টগুলোতে হুতিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
একই সামরিক কর্মকর্তা অভিযোগ করেন, হুতিরা মোজা জেলায় একটি মসজিদ ও একটি স্কুলে গোলাবর্ষণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়। তাইজের হাইফান ফ্রন্টেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের দাবি, ইয়েমেনের পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকায় ৩৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪২টি ড্রোন নিক্ষেপ করেছে হুতি। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর এবং বেসামরিক সেবার বিভিন্ন স্থাপনা ছিল বলে দাবি করেছে তারা।
বাহিনীটি আরও জানিয়েছে, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ১১টি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে এসব হামলা ঠিক কখন চালানো হয়েছিল, তা জানানো হয়নি। এ বিষয়ে হুতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার সরকারি সেবা টিভি জানায়, ১০ দিনে ৫৭ জন হুতি যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে তারা কোথায় বা কী পরিস্থিতিতে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণ করে আসছে গোষ্ঠীটি। ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে তুলনামূলকভাবে সংঘর্ষ কমে এলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে মারিব, আল-জাওফ, আল-দালিয়া ও তাইজসহ বিভিন্ন এলাকায় আবারও লড়াই শুরু হয়েছে।
প্রায় ১২ বছর ধরে চলা এই সংঘাতের কারণে ইয়েমেন এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












