৭৪’র পরিস্থিতি আনতে কিছু লোকের চেষ্টা আছে -প্রধানমন্ত্রী
-বৃক্ষনিধনও বিএনপির একটা চরিত্র
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৬ জুন, ২০২৪ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও ১৫ আগস্টের হত্যাকা-ের পটভূমি উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এখনো কিছু লোকের সেই চেষ্টাটা আছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গণভবনে কৃষক লীগের উদ্যোগে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ-২০২৪ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, কৃষি অর্থনীতি উন্নত করে আমরা শিল্পায়নে যাবো। এজন্য ১০০টা অর্থনৈতিক অঞ্চল করেছি। এর বাইরে যত্রতত্র জমি নষ্ট করে শিল্প করা যাবে না। আমাদের জনসংখ্যা বাড়ছে, ফসল উৎপাদন বাড়াতে হবে। আমরা আমাদের ফসল উৎপাদন করবো, যাতে কারও কাছে হাত পাততে না হয়। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ’৭৪ সালের। নগদ টাকায় কেনা খাদ্যও কিন্তু আসতে দেয়নি। কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবেই হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে। সেটাতেও যখন সফল হয়নি, তারপরই তো ১৫ আগস্ট ঘটালো। এখনো কিছু লোকের সেই চেষ্টাটা আছে।
বৃক্ষনিধনও বিএনপির একটি চরিত্র বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, সারা দেশে বৃক্ষনিধন করে গেছেন জিয়াউর রহমান। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের নামেও বৃক্ষনিধন করেছে বিএনপি-জামায়াত। রেসকোর্স ময়দানে ঘোড়ার দৌড় বন্ধ করে নারকেল গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)