৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়
, ০২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাদিস ১৩৯১ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০১ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ শতাংশ তরুণ-তরুণী ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর ৪৪ শতাংশ মনে করেন বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ তবে ৬৩ শতাংশ বলছেন গত পাঁচ বছরে দেশ শান্তির দিকে এগোয়নি। আর ৪২ শতাংশ তরুণ দেশের বাইরে চলে যেতে যান। অন্যদিকে ৬০ শতাংশ তরুণ দেশকে নিয়ে আশাবাদী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মহাখালীতে মেডোনা সেন্টারে সকাল ১১টায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারে (বিওয়াইএলসি) আয়োজিত সংবাদ সম্মেলনে একটি জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। গবেষণা জরিপটি ১৬ থেকে ৩৫ বছর বয়সী ৫ হাজার ৬০৯ জনের ওপর পরিচালনা করা হয়। নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে জরিপটি পরিচালনা করা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস জুড়ে।
বিওয়াইএলসি প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের আগে তরুণদের নিয়ে এই জরিপটি পরিচালনা করে থাকে। সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান এবং ভবিষ্যৎ চিন্তা নিয়ে বিওয়াইএলসি ও ব্র্যাক সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) কর্তৃক যৌথভাবে এই জরিপ পরিচালনা করা হয়েছে।
জরিপের ফলাফল উপস্থাপন করেন হোসাইন মোহাম্মদ ওমর খৈয়াম ও আবুল খায়ের সজীব।
জরিপে বলা হয়, দেশে আগামীতে যেকোনো নির্বাচনে ৭৪ শতাংশ তরুণ (১৬-৩৫ বছর) ভোট দিতে চায়। তবে বয়সের ক্ষেত্রে (১৮-৩৫ বছর) আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৭২ শতাংশ তরুণ ভোট দিতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)