খাদ্য মূল্যস্ফীতিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় বিশ্বের অনেক দেশেই বাড়ছে মূল্যস্ফীতি। এর মধ্যে ব্যাপক খাদ্য মূল্যস্ফীতির চাপে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্বব্যাংকের হালনাগাদ খাদ্য নিরাপত্তা প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি পাকিস্তানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
খাদ্য নিরাপত্তা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৩ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের খাদ্য মূল্যস্ফীতি ছিল ৩৩.১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ১২.৪ শতাংশ, তৃতীয় নেপালের খাদ্য মূল্যস্ফীতি ৯.০ শতাংশ (আগস্টের হিসাব)। এ ছাড়া বাকি দেশগুলোর খাদ্য মূল্যস্ফীতি যথাক্রমে ভারতের ৬.৩ শতাংশ, ভুটানের ৬.১ শতাংশ, মালদ্বীপের ৫.৫ শতাংশ এবং শ্রীলঙ্কার (-) ৫.২ শতাংশ। অর্থাৎ এই দেশটির খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে না, বরং আগের চেয়ে কমতির দিকে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অনেক নিম্ন ও মধ্য আয়ের দেশে খাদ্য মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। ৫২.৪ শতাংশ নিম্ন আয়ের দেশ, ৮৮.৬ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশ এবং ৬১ শতাংশ উচ্চমধ্যম আয়ের দেশগুলোতে খাদ্য মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি। কোনো কোনো দেশে দুই অঙ্কের ঘরে। এ ছাড়া উচ্চ আয়ের ৬৭.৩ শতাংশ দেশও উচ্চ খাদ্য মূল্যস্ফীতির চাপে রয়েছে।
দেশগুলোতে প্রকৃত হিসাবে খাদ্য মূল্যস্ফীতি সার্বিক মূল্যস্ফীতিকে অতিক্রম করে গেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।