৬ সীমান্তে ৭০ জনকে ‘পুশইনের’ ভারতীয় অপচেষ্টা ব্যর্থ
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। জুমুয়াবার বিএসএফ লালমনিরহাট, নওগাঁ, সাতক্ষীরা ও পঞ্চগড়ের ছয়টি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৭০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রবল বিক্রমে তাদের সেই প্রচেষ্টা রুখে দিয়েছে। এসব ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পুশইনের খবরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। অবৈধ পুশইন ঠেকাতে কোস্ট গার্ডও সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।
লালমনিরহাট সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জুমুয়াবার ভোরে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে।
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের কুলমুডাঙ্গা এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তে অন্তত ১০ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে প্রায় ২০০ থেকে ৩০০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়। তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেননি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, বিএসএফ বৈঠকে ১০ জনকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে। প্রমাণ না থাকায় আমরা তাদের গ্রহণ করিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)