৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বাড়ছে চাকরিপ্রার্থীদের হতাশা
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের বেসামরিক সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত পদের এক-চতুর্থাংশের বেশি খালি রয়েছে। এর প্রভাব পড়ছে সরকারি সেবায়। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় বছরের পর বছর অপেক্ষা করে হতাশ হচ্ছেন লাখো চাকরিপ্রার্থী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফ-২০২৫’-এর খসড়া অনুযায়ী, দেশের বিভিন্ন বেসামরিক সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৪ লাখ ৬৪ হাজার কর্মকর্তা-কর্মচারী। অর্থাৎ ৫ লাখ ২২ হাজার পদ এখনো শূন্য।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকার শূন্য পদ পূরণ ও কর্মসংস্থান সৃষ্টি-দুই বিষয়েই গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগে যে দীর্ঘসূত্রতা রয়েছে, তা কমাতে কার্যকর উপায়ও খুঁজে দেখা হচ্ছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, এই পাঁচ লাখ শূন্য পদ পূরণ হলে প্রায় পাঁচ লাখ পরিবারের ২০ থেকে ২৫ লাখ মানুষ উপকৃত হবেন। একদিকে বেকারদের কর্মসংস্থান হবে, অন্যদিকে হাজারো পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। তাই দ্রুত এসব পদে নিয়োগে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাঁচ লাখের বেশি শূন্য পদের বেশির ভাগই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায়। এসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা অনেকটাই নিয়মিত ঘটনা। অনেক ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত বিরোধ আদালতে গড়ালে তা বছরের পর বছর ঝুলে থাকে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা উদাহরণ দিয়ে বলেন, জ্যেষ্ঠতা-সংক্রান্ত মামলার কারণে গত ১৭ বছর ধরে দেশের ৩৪ হাজার ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, জনবল সংকটের কারণে অনেক পৌরসভা নিয়মিতভাবে সড়ক পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনার মতো সেবা দিতে হিমশিম খাচ্ছে। কর্মকর্তা পর্যায়ের শূন্য পদ প্রশাসনিক কার্যক্রমেও প্রভাব ফেলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অনেক দপ্তর ও সংস্থার প্রধানই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আগ্রহী নন।
তাদের ভাষ্য, এসব প্রতিষ্ঠানের প্রধানরা সাধারণত অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তাদের অনেকেই সচিব পদে পদোন্নতির বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন। অথচ নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের তদবির ও চাপ সামলাতে হয়। ফলে তারা এ ধরনের ঝামেলায় যেতে চান না।
কর্মকর্তারা আরও বলেন, অনেক প্রতিষ্ঠান নিয়মিত নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে কাজ চালায়। এতে দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া এড়িয়ে দ্রুত নিজেদের পছন্দের লোক নিয়োগের সুযোগ থাকে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর সচিবালয়ে সৃষ্ট অস্থিরতাও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়ি ঢল: খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্পের ৪০ গেট
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় ৯ম পে-স্কেল
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যা পূর্বাভাস নিয়ে যা জানা যাচ্ছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ লাখ মানুষ, তিনদিন পর জোরদার ত্রাণ
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি বিচ্ছিন্ন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ভেসে গেছে শত কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে -প্রধানমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ‘জাতির দাবি’, তা অবশ্যই পূরণ করতে হবে: মোজতবা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












