৫ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু
, ০৬ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের পাঁচ জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় তিনজন, ঝিনাইদহে দুইজন, নারায়ণগঞ্জে এক শিশু, বগুড়া ও গাইবান্ধায় একজন করে। গতকাল রোববার (সকাল থেকে বিকেলে এ বজ্রপাত হয়।
কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই বোন ও এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এদিন বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই খেয়াপারের জন্য ঘাটে অপেক্ষায় ছিলেন।
ঝিনাইদহ জেলায় বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আড়মুখি ও শৈলকূপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় বজ্রপাতে ওয়াসিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বগুড়ার গাবতলীতে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমাছেও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যেই শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গাইবান্ধার সাঘাটা উপজেলার দিঘলকান্দি চরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি চরে এ ঘটনা ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)