৫ আগস্টের বিজয়ে সর্বস্তরের মানুষের অবদান ছিল -তারেক রহমান
, ১৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
৫ আগস্ট যে বিজয় হয়েছে, সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।
গত বুধবার (০৬ আগস্ট) বিকেলে লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
সভায় তারেক রহমান বলেন, আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।
আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদ বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন, সেই শহীদদের জন্য কাজ করি।
তিনি আরো বলেন, আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলন সফল করার জন্য কাজ করেছি। গত বছর ৫ আগস্ট যে বিজয় হয়েছে, সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না।
সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে রাজপথে নেমে এসেছে বলেই আন্দোলন সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।
তারেক রহমান বলেন, আমি প্রায় ১৭ বছর প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসীর অংশ। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত সময়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সব বাংলাদেশি প্রবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারকেও সহযোগিতা করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)