৫০ শতাংশ শুল্কের বিরোধিতায় ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের ওপর চড়া মার্কিন শুল্কের প্রতিবাদে দেশটিতে জোরালো হচ্ছে মার্কিন পণ্য বয়কটের প্রচারণা।
মোদির সমর্থক ও দেশটির ব্যবসায়ী শ্রেণির আহ্বানে সেখানে বৃদ্ধি পাচ্ছে মার্কিনবিরোধী মনোভাব, যার প্রভাবে ঝুঁকিতে রয়েছে ম্যাকডোনাল্ড, কোকাকোলা, অ্যামাজন, অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলো।
ট্রাম্পের আদেশে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক জারির প্রতিক্রিয়ায় কিছুটা দিশেহারা হয়ে পড়েছে ভারতীয় রফতানিকারকরা। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে শীতলতা সৃষ্টি হওয়া ছাড়া এখন পর্যন্ত বিক্রিতে মারাত্মক ধসের আলামত দেখা না গেলেও মার্কিন পণ্য বয়কট এবং দেশি পণ্য ব্যবহার নিয়ে অনলাইন-অফলাইনে চলছে ব্যাপক প্রচারণা।
দেশটিতে ভোক্তা শ্রেণির একটি বড় অংশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে আগ্রহী, কেননা তারা এটিকে জীবনে উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করে। এই সুযোগে সেখানে বাজার সম্প্রসারণে আটঘাট বেঁধেই মাঠে নেমেছিলো মার্কিন ব্র্যান্ডগুলো।
যেমন, ভারতে রয়েছে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেশি ব্যবহারকারী। অন্য যেকোনও ব্র্যান্ডের চেয়ে সেখানে ডোমিনোসের সবচেয়ে বেশি শাখা চালু হয়েছে। বিভিন্ন দোকানে কোকাকোলা ও পেপসির মতো পানীয়ের চাহিদা সবচেয়ে বেশি। আর অ্যাপলের নতুন আউটলেট চালু হলে বা স্টারবাকস কোনও ডিসকাউন্ট দিলে মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে।
উবারের মতো সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ড্রাইভ ইউ’র প্রধান নির্বাহী রাম শাস্ত্রী বলেছে, ভারতের উচিত চীনের মতো নিজেদের টুইটার, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সেবা গড়ে তোলা।
উল্লেখ্য, স্থানীয় বাজারে দেশি ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে টক্কর দিতে পারলেও ভারতীয় পণ্য এখনও বৈশ্বিক চাহিদার শীর্ষে উঠতে পারেনি।
এ বিষয়ে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন ও অ্যাপলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তথ্যসূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)