৫০০ টাকাতেই গরুর গোশত বিক্রি সম্ভব বলে জানালো ব্যবসায়ী সমিতি
সিন্ডিকেট ভাঙলে মাত্র ৫০০ টাকায় গরুর গোশত বিক্রি করা সম্ভব বলে মনে করছে ব্যবসায়ী সমিতি। তারা বলছেন, অসৎ চক্রের হুমকিতে পড়তে হচ্ছে স্বল্পমূল্যে গরুর গোশত বিক্রেতাদের।
এ অবস্থায় আলোচিত গরুর গোশত বিক্রেতা খলিল জানিয়েছেন, রোজার ঈদের পর ব্যবসাই ছেড়ে দিচ্ছেন তিনি। তবে এখনও খলিল, নয়ন ও উজ্জ্বল হ্রাসকৃত দামে ছয় শ থেকে সাড়ে ছয় শ টাকায় গরুর গোশত বিক্রি করছেন।
তবে নানা জটিল পরিস্থিতিতে গরুর দাম বাড়ার কথা জানিয়ে খলিল বলছেন, ঈদের পর তিনি ছাড়ছেন ব্যবসা।
গোশত ব্যবসায়ী সমিতি বলছে, খামারীদের সিন্ডিকেটের কারণে গরুর গোশতের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে। তবে কৃষি বিপণন অধিদপ্তরের দাম বেঁধে দেওয়া ২৯ পণ্যের তালিকায় গরুর গোশতও রাখার সমালোচনা করেন সমিতির মহাসচিব রবিউল আলম।
রবিউল আলম জানান, বাংলাদেশ গোশত ব্যবসায়ী ফার্মার অ্যাসোসিয়েশন যে কোনো সময় গরু কিনতে পারে এই সুযোগটাই তারা নিচ্ছে। সামনে কোরবানি, খলিল গোশতের দাম কমিয়ে দেওয়ায়, গরুর দাম কমে গেছে। সারা বাংলাদেশের ফার্মাররা আতঙ্কিত হয়ে গেছে। পরে তারা বাজার থেকে গরু উঠিয়ে নিয়েছে। এভাবে সিন্ডিকেট ভাঙলে মাত্র ৫০০ টাকায় গরুর গোশত বিক্রি করা সম্ভব।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।