বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩৮ লাখ টাকার মেশিন তিন বছরেও চালু হয়নি, আইসিইউতে ঝুলছে তালা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, রাত ১:৩৫
বাগেরহাট সংবাদাদতা:
জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ২৫০ শয্যার জেলা হাসপাতাল। কিন্তু হাসপাতালের অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি মাসের পর মাস অব্যবহৃত পড়ে থাকা এবং ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এক বছর ধরে তালাবদ্ধ থাকার কারণে স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছে জেলার মানুষ।
সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কোণে ধুলোজমে পড়ে আছে ৩৮ লাখ ২৮ হাজার ১২০ টাকা মূল্যের একটি অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন।
এসময় চিকিৎসকরা জানান, প্রায় তিন বছর ধরে মেশিনটি এভাবে পড়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে ২০২৩ সালের ৭ মার্চ মেশিনটি সরবরাহ করা হলেও আজও তা চালু হয়নি। প্রতি ঘণ্টায় ৩৬০টি নমুনার ফলাফল দিতে সক্ষম এই মেশিনে রক্ত ও হরমোনসহ প্রায় অর্ধশতাধিক পরীক্ষা করা সম্ভব। কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউজের সহযোগিতা না পাওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠিয়েও সাড়া না পাওয়ায় মেশিনটি এখনও বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।
হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ হাসনুজ্জামান রাসু বলেন, ইনস্টলেশন করতে না পারায় ২ বছর ৮ মাস ধরে মেশিনটি ব্যবহার না করে পড়ে আছে। এটি চালু না থাকায় ৪০ থেকে ৪৫ ধরনের পরীক্ষাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাগেরহাটবাসী। প্রতিমাসে ৬ হাজারের বেশি রোগী প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে আসেন হাসপাতালে। কিন্তু আমরা উন্নত সেবা দিতে পারছি না।
অন্যদিকে, হাসপাতালে ৭ম তলায় অবস্থিত ১০ শয্যার আইসিইউ ইউনিটটি এক বছর ধরে বন্ধ। সেখানে রয়েছে আইসিইউ বেড, ভেন্টিলেটর, হার্ট মনিটর, ইনফিউশনপাম্প, ডিফিব্রিলেটর, রক্তের গ্যাসবিশ্লেষক, অক্সিজেন থেরাপি মেশিন, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উচ্চ ক্ষমতার রেফ্রিজারেটরসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম। পাশাপাশি রয়েছে অভ্যর্থনা কক্ষ, চিকিৎসক ও সেবিকাদের বিশ্রাম কক্ষও। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় পুরো ইউনিটটি অচল হয়ে পরে রয়েছে প্রায় এক বছর ধরে।
হাসপাতাল সূত্র জানায়, ২০২১ সালের ২৩ এপ্রিল তিন শয্যার মাধ্যমে বাগেরহাট জেলা হাসপাতালে আইসিইউ সেবা শুরু হয়। পরবর্তীতে আরও সাতটি শয্যা যোগ করে ২০২৩ সালের ১৪ নভেম্বর মোট ১০ শয্যার পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ইউনিটটি সচল ছিল। প্রকল্প শেষ হতেই জনবল প্রত্যাহার করা হয় এবং তখন থেকেই বন্ধর রয়েছে আইসিইউ।
বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল বলেন, বাগেরহাট একটি অবহেলিত জেলা। এখানে ১০ শয্যার আইসিইউ এক বছর ধরে বন্ধ পড়ে আছে। ভেন্টিলেটর, মনিটর, ডিফিব্রিলেটর, রক্ত বিশ্লেষক যন্ত্রসহ কোটি টাকার সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পরে রয়েছে। এছাড়া বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটিও চালু হয়নি। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আমরা অবিলম্বে এসব সমস্যার সমাধান করে সেবা চালুর দাবি জানাই।
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত¦াবধায়ক ডা. অসীম কুমার জানায়, অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার দেওয়া হলেও ইনস্টলেশন করতে না পারায় চালু করা সম্ভব হয়নি। লকডাউনের সময় একটি প্রকল্পের মাধ্যমেই আইসিইউ চালু ছিল। প্রকল্প শেষ হওয়ায় ১১ মাস ধরেই ইউনিটটি বন্ধ। সরকার জনবল দিলে দ্রুত আইসিইউ চালু করা সম্ভব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৪ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৪ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৪ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৪ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৪ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৪ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৪ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৪ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৯ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৯ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৯ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৯ ঘণ্টা আগে