৩৫০ কোটি ডলারে ‘পোকেমন গো’ কিনছে সৌদি আরব
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
পোকেমন গো গেম কিনতে এর নির্মাতা কোম্পানি নিয়ান্টিক-এর গেইমিং বিভাগকে সাড়ে তিনশ কোটি ডলার দেবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বা বিনিয়োগ তহবিল। এ গেমটিতে বাস্তব জগতের মতো ঘুরে ঘুরে সংগ্রহ করা যায় এমন ভার্চুয়াল প্রাণীদের শিকার করতে হয় গেমারদের। ফোনের স্ক্রিনে এমন বাস্তব জগত অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে তৈরি করেন নির্মাতারা।
প্রায় এক দশক আগে চালু হওয়ার পরও ‘পোকেমন গো’ এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয়ের মোবাইল গেমগুলোর একটি, যেখানে প্রতি মাসে এর তিন কোটি গেমার রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। এ চুক্তিটি সৌদি আরবের গেইমিং শিল্পের বিকাশে তাদের সর্বশেষ পদক্ষেপ, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে শত শত কোটি ডলার ব্যয় করছে দেশটি।
সৌদি আরবের গেম কেনার তালিকায় নিয়ান্টিক-এর অন্যান্য গেমও রয়েছে। যেমন ‘মনস্টার হান্টার নাও’ ও ‘পিকমিন ব্লুম’ও। এসব গেম ‘স্কোপলি ইনকর্পোরেটেড’-এর অংশ হয়ে উঠবে, যা ২০২৩ সালে চারশ ৯০ কোটি ডলারে কিনেছিল পিআইএফ-এর সহযোগী প্রতিষ্ঠান ‘স্যাভি গেইমস গ্রুপ’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)