৩১ কিমি ডাবল লাইন রেলপথ: ৯ বছরের অপেক্ষার অবসান
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দীর্ঘ ৯ বছর অপেক্ষার পর খুলছে ৩১ কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন রেলপথ। আগামী ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মন্দবাগ ও কুমিল্লার শশীদল থেকে রাজাপুর পর্যন্ত ডাবল লাইন রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা যায়।
রেলওয়ে জানায়, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ ও বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সালে প্রকল্পের কাজ শুরু হয়। নানা কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি বছরের জুন মাসে এ প্রকল্পের সার্বিক কাজ সমাপ্ত হবে। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৯০ শতাংশ।
প্রকল্পের পরিচালক মুহম্মদ শহীদুল ইসলাম বলেন, চলতি মাসের ৯ তারিখে ৩১ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হবে। তবে বাকি কাজ সমাপ্ত করতে জুন পর্যন্ত সময় লাগবে। বর্তমানে প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা নেই, অগ্রগতি ৯০ শতাংশ।
বাংলাদেশ রেলওয়ে জানায়, আখাউড়া লাকসাম ডুয়েলগেজ ডাবল লাইনের রুট হলো ৭২ কিলোমিটার ও এর ট্র্যাক হলো ১৪৪ কিলোমিটার। এছাড়া ইয়ার্ড, লুফ লাইনসহ মোট ১৮৪ দশমিক ৬০ কিলোমিটার নির্মাণ করা হবে। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের কাজ চলছে। ফলে এখন সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল করছে। এ লাইনে ট্রেনের স্বাভাবিক গতি ৮০ কিলোমিটার। কিন্তু এখন ট্রেন চালাতে হচ্ছে সর্বোচ্চ ৩০ থেকে ৬০ কিলোমিটার গতিতে। ফলে ট্রেন গন্তব্যে পৌঁছতে ২০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)