রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
আপনাদের মতামত

৩০% বায়ুদূষণের কারণ ভারত এবং আরো ৩০% বায়ুদূষণের কারণ পাওয়ার প্লান্টের বিরুদ্ধে পরিবেশ উপদেষ্টার কোনো কথা বা কার্যক্রম নেই। ২০২২ সালে বায়ুদূষণের বিরুদ্ধে রীটকারী ২০২৪ সালে পরিবেশ উপদেষ্টা হয়ে বলছেন বায়ুদূষণের দায় নিবো না। পরিবেশ উপদেষ্টার উদ্যোগ- শুধু ইটভাটা আর পলিথিন বন্ধে- এ বৈষম্য আর জুলুম জনগণ বেশী বরদাশত করবে না ইনশাআল্লাহ।

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১২:৪৫

পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় বিভিন্ন জেলায় বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইছনাইনিল আযীম (সোমবার) (৩ ফেব্রুয়ারি) সারাদেশে এ অভিযান চালানো হয়।
দেশব্যাপী এ অভিযানে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহনকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১১টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত বর্তমান পরিবেশ উপদেষ্টা বলেছে, আমাদের ৩০ শতাংশ দূষণ আসে পার্শ্ববর্তী দেশ থেকে। ২৮ শতাংশ পাওয়ার প্ল্যান্ট থেকে, শিল্প, ভূমি থেকে ১৩ শতাংশ।
উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে ৩০ শতাংশ দূষণ হয় তার বিরুদ্ধে পরিবেশ উপদেষ্টার কোনো কথাও নেই, প্রতিবাদ নেই, কোনো কার্যক্রম নেই। পাওয়ার প্লান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেই। যত বজ্র আটুনি সব ইটভাটার বিরুদ্ধে আর গরীব পলিথিন ব্যবসায়ীর বিরুদ্ধে।
পরিবেশ উপদেষ্টা আরো বলেছে, পাওয়ার প্ল্যান্ট থেকে যে ২৮ শতাংশ দূষণ আসে সেটাতো আমরা কমানোর চেষ্টা করতে পারি। এখন কীভাবে এটা কমাবো, কোনো পাওয়ার প্ল্যান্ট ইউজ করবো। সেটা আমাদের ঠিক করতে হবে। অর্থাৎ এতদিনে যে বিষয়টা ঠিকই করতে পারে নি। কিন্তু ইটভাটা বন্ধ আর গরীব পলিথিন ব্যবসায়ীদের ঠিকই জব্দ করেছে।
এতে করে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সুবিধাভোগী পরিবেশ উপদেষ্টা যে কত বড় বৈষম্য করছে তা সে নিজে উপলব্ধি করতে না পারলেও জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে।
ইটভাটা বন্ধ হলে শুধু মালিক নয় বরং নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তেরও একটু ইটের দেয়াল বা সেমি পাকা বাড়ী থেকে বাড়ী করা তথা মসজিদ-মাদরাসা নির্মাণ করা বিশেষ বাধাগ্রস্ত হবে।
বর্তমান পরিবেশ উপদেষ্টার নামে নানা সমালোচনা আছে। বিশেষ করে পলিথিনের বিকল্প ব্যবস্থা এবং গরীব পলিথিন ব্যবসায়ীদের পূনর্বাসন না করে তাদের জীবিকা বন্ধ করে দেয়ার নির্মমতা সবাইকে স্তব্ধ করে দিচ্ছে।
স্মর্তব্য, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ মহামান্য হাইকোর্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষায় বিবাদগণের ব্যর্থতা সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় কেন বেআইনী, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। একইসাথে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনার মাধ্যমে বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং বায়ুর মান উন্নয়নের নির্দেশ কেন প্রদান করা হবেনা তাও জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
উল্লেখ্য, বেলা‘র পক্ষে মামলাটি পরিচালনা করেন বর্তমান পরিবেশ উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।
বর্তমান পরিবেশ উপদেষ্টার আবেদনে বলা হয়, ২০২২ সালের শুরু থেকেই বায়ুদূষণের দিক থেকে ঢাকা প্রায়ই উঠে আসছিল বিশ্বের শীর্ষে। শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে অনুযায়ী বায়ুদূষণের কারণে বাংলাদেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় পাঁচ বছর চার মাস এবং ঢাকায় কমেছে প্রায় সাত বছর সাত মাস। বায়ুর মান বা একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং তা স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বায়ুর মান ৩০০-এর বেশি থাকা মানে ওই স্থানের বায়ু ‘বিপজ্জনক’ যা সবার জন্য ক্ষতিকর।
উল্লেখ্য ২০২৫ সালে বায়ুমান আরো খারাপ হয়েছে এবং সেই বাদী এডভোকেট বর্তমান পরিবেশ উপদেষ্টার পদে আছে।
কিন্তু এখন সেই একই এডভোকেট বর্তমানে পরিবেশ উপদেষ্টা গত ১৮ই ডিসেম্বর ২০২৪ বলেছে, “বায়ুদূষণ রোধে উদ্যোগ নেবো। দায় নেবো না। ”
মূলত: উদ্যোগটা তিনি নিচ্ছেন শুধু ইটভাটা আর পলিথিনের বিরুদ্ধে। এর চেয়ে বড় বৈষম্য আর কী হতে পারে? পরিবেশ উপদেষ্টার মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। কিন্তু শেষ হয়নি। এখনো চলমান ইনশাআল্লাহ।

-মুহম্মদ ওয়ালীউল্লাহ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬ জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্… ৩ অক্টোবর, ২০২৬