চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চীনে কর্মক্ষম মানুষের ওপর নির্ভরশীল প্রবীণের সংখ্যা শিশুদের ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, জনসংখ্যার বয়সভিত্তিক এই পরিবর্তন পরিবার, পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে বাড়তি চাপ তৈরি করছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কর্মক্ষম জনসংখ্যার তুলনায় নির্ভরশীল প্রবীণের অনুপাত বেড়ে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, শিশুদের ক্ষেত্রে এই হার ২২ শতাংশ।
দেশটিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। তারা চীনের মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ। বিপরীতে, ১৪ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ২১ কোটি ৩০ লাখ।
বিশ্লেষকদের মতে, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়া এবং প্রবীণদের সংখ্যা বাড়তে থাকায় পেনশন, চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যয় বাড়ছে।
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক গিটেলের মতে, জনসংখ্যার এই পরিবর্তন সরকারি ব্যয়ের অগ্রাধিকারেও প্রভাব ফেলছে। পরিবার ও শিক্ষাখাতের পরিবর্তে পেনশন এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়ানোর প্রয়োজন দেখা দিতে পারে।
চীনের জনসংখ্যার বয়স বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। দ্রুত নগরায়ণ, জন্মহার কমে যাওয়ার পাশাপাশি দেশটির এক সন্তান নীতিও এর অন্যতম কারণ।
১৯৮০ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকা এই নীতির উদ্দেশ্য ছিলো জনসংখ্যা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণ করা। চীনা সরকারের হিসাব অনুযায়ী, নীতিটি কার্যকর থাকায় প্রায় ৪০ কোটি জন্ম প্রতিরোধ করা হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুড়ির প্যাকেটে ‘বোমা’, বিস্ফোরণে আহত ১
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালমান এফ’সহ ৩১ জনের বিরুদ্ধে ৩ মামলা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক সার্ভেয়ার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই মিলতে পারে রূপপুরের বিদ্যুৎ -বিজ্ঞানমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় যে ভাষা শেখাতে চায় সরকার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে তরুণের চেয়ে প্রবীণের সংখ্যা বাড়বে, বিশ্বব্যাংকের সতর্কতা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে মিলেছে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুদ।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












