২২ লাখ টাকায় নির্মিত স্কুলভবন ১ লাখে বিক্রি
নাটোরের গুরুদাসপুরে তিন বছর আগে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় ভবন ভেঙে মাত্র ১ লাখ টাকায় বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। একই সঙ্গে পুরোনো একটি আধাপাকা ভবনও ভেঙে ফেলা হয়েছে। তবে ভবন দুটি ভাঙার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হয়নি। ভেঙে ফেলা ভবনের জায়গায় নির্মিত হচ্ছে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন।
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে একতলা দুটি ভবন ও দুটি টিনশেড ঘর নির্মাণের অনুমোদন দেয়া হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ২২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে একটি একতলা ভবন নির্মাণ করে। নির্মাণ শেষে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি ভবনটি উদ্বোধন করা হয়। তবে নির্মাণের তিন বছর পেরোতেই ভবনটি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের পুরোনো একটি আধাপাকা ভবনও ভাঙা হয়।
প্রধান শিক্ষকের দাবি, ভবন দুটির ইট-রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী দরদাতার মাধ্যমে প্রায় ১ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। তবে সেই অর্থ বিদ্যালয়ের হিসাবে জমা দেয়া হয়েছে কি না, তিনি তা নিশ্চিত করতে পারেননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাইকার অর্থায়নে নির্মিত একতলা ভবনটির কোনো অস্তিত্ব নেই। ভবনের বীমের কিছু অংশ খনন করে সরিয়ে নেয়ায় সেখানে গর্ত রয়েছে। পুরোনো আধাপাকা ভবনটিরও কোনো চিহ্ন নেই। ভবন দুটির ইট-রড বা অন্যান্য নির্মাণসামগ্রী বিদ্যালয় চত্বরে দেখা যায়নি। বর্তমানে বিদ্যালয়ের অন্য ভবনে পাঠদান চলছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় দুই মাস ধরে ভবন দুটি ভাঙার কাজ চলে। ভবন ভাঙার সময় মাইকিং করা হয়েছিল বলেও কেউ কেউ জানান। তবে ভবন ভাঙার আগে সরকারি অনুমোদন বা নিলাম সংক্রান্ত কোনো প্রক্রিয়া সম্পর্কে তারা অবগত নন। তাদের দাবি, মাত্র তিন বছর আগে সরকারি অর্থে নির্মিত ভবন এত অল্প সময়ে কেন ভাঙা হলো এবং নির্মাণসামগ্রী বিক্রির অর্থ কোথায় গেল তা তদন্ত হওয়া প্রয়োজন।
এ ব্যাপারে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রনি আহমদ জানান, তিনি দেড় থেকে দুই মাস আগে দায়িত্ব নিয়েছেন। ভবন ভাঙা ও বিক্রির বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টির দায়দায়িত্ব প্রধান শিক্ষকের। অন্যদিকে, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোতালেব হোসেন জানান, নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ে সভা হয়েছিল। তবে পুরোনো ভবন ভাঙা, নির্মাণসামগ্রী কত টাকায় বিক্রি হয়েছে এবং সেই অর্থ কোথায় ব্যয় হয়েছে এসব বিষয়ে প্রধান শিক্ষকই বলতে পারবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, নতুন ভবন নির্মাণের জন্য আগের একতলা ভবন ও পুরোনো আধাপাকা ভবনটি ভেঙে ফেলা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে চারতলা ফাউন্ডেশনে একতলা একাডেমিক ভবনের অনুমোদন পাওয়া গেছে । গত ২৬ আগস্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, সময় স্বল্পতার কারণে তাৎক্ষণিকভাবে ভবন ভাঙার বিষয়ে অনুমোদন নেয়া সম্ভব হয়নি। তবে মাইকিং করে দরদাতার মাধ্যমে ভবন দুটির নির্মাণসামগ্রী প্রায় ১ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশন রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে রেজুলেশন কিংবা বিক্রির অর্থ বিদ্যালয়ের হিসাবে জমা দেয়ার কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবন ভাঙার বিষয়ে উপজেলা প্রশাসন, এলজিইডি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে কিছুই জানানো হয়নি। এছাড়া নতুন ভবনের অনুমোদন পাওয়ার আগেই পুরোনো ভবন দুটি ভেঙে ফেলা হয়। পরে ২৩ আগস্ট নতুন ভবনের অনুমোদন দেয়া হয় এবং ২৬ আগস্ট সংসদ সদস্য মো. আব্দুল আজিজ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) কর্মকর্তা প্রদীপ কুমার জানান, ২০২৩ সালে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করে দেয়া হয়েছিল। ভবনটি ভেঙে ফেলার বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। সাংবাদিকদের মাধ্যমে তারা বিষয়টি জানতে পেরেছেন। সরেজমিনে পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, নিয়মনীতি উপেক্ষা করে প্রধান শিক্ষক নতুন ভবনটি ভেঙে বিক্রি করেছেন। ভবন ভাঙার আগে উপজেলা প্রশাসনের অনুমোদন নেয়া হয়নি। এ ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করার প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












