২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো চুক্তি হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও, সমঝোতায় আসতে পারেনি কোনো পক্ষ। যুদ্ধ থামাতে ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে পাকিস্তান ছেড়ে গেছে দুই দেশের প্রতিনিধিদল।
আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রথমে ইসলামাবাদ ছাড়ে মার্কিন প্রতিনিধিদল। এর কয়েক ঘণ্টার পর ইরানের প্রতিনিধিদল।
বার্তা সংস্থা এএফপি জানায়,আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ইসলামাবাদ ছাড়ে মার্কিন প্রতিনিধি দল। পাকিস্তান সময় গতকাল রোববার সকাল ৭টা ৮ মিনিটে।
এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ইরানের প্রতিনিধিদলটি স্থানীয় সময় রাত ৯টার কিছু পর ইসলামাবাদ থেকে রওনা দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত এ আলোচনা চলে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আয়োজক হিসেবে দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করেন এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। শান্তির জন্য ‘ইসলামাবাদ সংলাপ’ শেষে সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পরস্পরকে দায়ী করেছে ইরান ও যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)