২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সিদ্ধান্ত
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি আগামী ২০ রমজানের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)। গত বুধবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত টিসিসির ৮৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, সভায় দেশের শ্রম পরিস্থিতি, শ্রমিকদের বেতন-বোনাস, ছুটি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্পাঞ্চলে টিসিবির পণ্য বিতরণ নিয়ে আলোচনা করা হয়।
টিসিসির সভায় ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলো হলো-
১। কোনো শ্রমিককে ঈদের আগে চাকরিচ্যুত বা ছাঁটাই করা যাবে না।
২। কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে শ্রম আইন অনুযায়ী দ্রুত ঈদ-উল-ফিতর এর ছুটি কখন থেকে শুরু হবে, তা নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে পার্শ্ববর্তী কারখানার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।
৩। ২০ রমজানের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন, বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিকদের মার্চ মাসের বেতনের কমপক্ষে ১৫ দিনের বেতন মালিকপক্ষ তাদের সক্ষমতা অনুযায়ী প্রদান করবে।
৪। বিজিএমইএ ও বিকেএমইএ’র ক্যাশ ইনসেনটিভ বাবদ সরকারের কাছে পাওনা দ্রুত পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হবে।
৫। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে।
৬। শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম)-এর নেতৃত্বে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে, যেখানে শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা থাকবেন।
৭। শিল্পাঞ্চলের ব্যাংকসমূহ ২৮-২৯ মার্চ খোলা রাখা হবে, যাতে শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো সমস্যা না হয়।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।