২০ ট্রিলিয়ন ডলারে লন্ডন-নিউইয়র্ক পাতালপথ!
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভ্যাকুয়াম টিউব প্রযুক্তিতে নির্মিত টানেল কমিয়ে দিতে পারে লন্ডন থেকে নিউইয়র্ক সফরের সময়। এই দুটি শহরে যাতায়াতের সময় কমে আসতে পারে মাত্র এক ঘণ্টায়। অবশ্য এর জন্য খুঁড়তে হবে প্রায় তিন হাজার মাইল দীর্ঘ টানেল। এমন অবিশ্বাস্য কাজের বাজেটও কম নয়, ২০ ট্রিলিয়ন বা ২০ লাখ কোটি ডলার।
কিছুদিন আগে এমন একটি আলোচনা সামনে এসেছে। তবে নিউজউইকের বিশ্লেষণ বলছে, ইউরোপের চলমান চ্যানেল-টানেল প্রকল্পের গতিতে এগোলে ট্রান্স আটলান্টিক টানেল বাস্তবায়নে হাজার বছর সময় লাগবে! সম্প্রতি একসঙ্গে বেশকিছু টানেল নির্মাণ শুরু হয়েছে ইউরোপে। যেখানে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার হলেও কম সময়ে হাজার হাজার মাইল সমুদ্রের নিচে খনন করার মতো উন্নত নয়।
গত মাসে নরওয়েতে বাস্তবায়ন শুরু হয়েছে রোগফাস্ট প্রকল্প। এটি হতে যাচ্ছে সমুদ্রতলে বিশ্বের দীর্ঘ ও গভীরতম টানেল। আরো রয়েছে উত্তর ইউরোপে ডেনমার্ক ও জার্মানির মধ্যে ফেহমার্নবেল্ট টানেল, যা বিশ্বের দীর্ঘতম সড়ক ও রেল টানেল হতে যাচ্ছে। দক্ষিণ ইউরোপেও বেশকিছু বড় প্রকল্পের কথা শোনা যাচ্ছে। গ্রিক রিপোর্টারের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, গ্রিস ও তুরস্ককে সংযোগকারী একটি নতুন ব্রিজ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলাপ চলছে। আবার ইউরোপে বেশকিছু টানেল প্রকল্প সমালোচনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যে নির্মাণাধীন বিশ্বের অন্যতম ব্যয়বহুল রেল প্রকল্প এইচএস২ বা হাই স্পিড ২। এর মাইলপ্রতি খরচ প্রায় ৪১ কোটি ৬০ লাখ ডলার। অনেকের মতে, ব্যয় হিসেবে এ প্রকল্প একেবারেই অপ্রয়োজনীয়।
এর আগে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডকে সংযুক্ত করতে ১২ মাইল দীর্ঘ ব্রিজের পরিকল্পনা নেয়া হয়েছিল। কিন্তু আইফেল টাওয়ার ডুবে যেতে পারে এমন গভীরতা এবং তেজস্ক্রিয় বর্জ্য ও অবিস্ফোরিত গোলাবারুদের উপস্থিতির কারণে প্রকল্পটি বাতিল করা ছাড়া আর কোনো পথ ছিল না।
------------------------------------------------------------
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












