২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে বাজেট বাস্তবায়ন ২৫ শতাংশ
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। যদিও অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এর ২৫.৫২ শতাংশ অর্থ ব্যয় হয়েছে। অন্যদিকে এ সময়ে সরকারের রাজস্ব আহরণ হয়েছে লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, বরাবরই অর্থবছরের শেষদিকে বেশি অর্থ ব্যয়ের প্রবণতার কারণে প্রথম দিকে বাজেট বাস্তবায়ন কম হয়ে থাকে। তাছাড়া রাজস্ব আহরণে শ্লথগতিতে অর্থ সংকট দেখা দেয়ার কারণেও সরকারি ব্যয়ে কিছুটা টান পড়তে পারে বলে মনে করছেন তারা।
অর্থ মন্ত্রণালয়ের প্রান্তিকভিত্তিক বাজেট বাস্তবায়নের হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৮৪ হাজার ৬২০ কোটি টাকার কিছু বেশি অর্থ ব্যয় করেছে সরকার। এর মধ্যে পরিচালন খাতে ৬৯ হাজার ১০৬ কোটি ও উন্নয়ন খাতে ১৫ হাজার ৫১৪ কোটি টাকা ব্যয় হয়েছে। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যয় হয়েছে ১ লাখ ৯ হাজার ৮২৩ কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে পরিচালন ব্যয় ৮১ হাজার ৬৬০ কোটি ও উন্নয়ন ব্যয় ২৮ হাজার ১৬৩ কোটি টাকা। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে মোট ব্যয় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৪৪৪ কোটি টাকা। এর মধ্যে পরিচালন খাতে ১ লাখ ৫০ হাজার ৭৬৬ কোটি ও উন্নয়ন খাতে ৪৩ হাজার ৬৭৭ কোটি টাকা ব্যয় হয়েছে।
রাজস্ব আহরণে ধীরগতি এবার বাজেট বাস্তবায়নকে আরো শ্লথ করে দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মোট ৫ লাখ ৩ হাজার ৮৯৫ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। এর মধ্যে প্রথম প্রান্তিকে ৯৬ হাজার ১৪৪ কোটি ও দ্বিতীয় প্রান্তিকে ৯১ হাজার ২৪১ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব এসেছে ১ লাখ ৮৭ হাজার ৩৮৫ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)