সম্পাদকীয়-১
১৯ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ পর্যালোচনায় বৈদেশিক ঋণের অর্থ খরচে ৫৫ বাধা চিহ্নিত হয়েছে এসব বাধা দূর করতে যথাযথ সক্রিয় পদক্ষেপ নিতে হবে ইনশাআল্লাহ
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বৈদেশিক অর্থ ব্যয়ে প্রক্রিয়া প্রায় সবসময় এক ধরনের সমস্যা সৃষ্টি করে। অথচ এর সমাধানের জন্য কোনো কার্যকর গবেষণা বা উদ্যোগ নেয়া হয় না।
বৈদেশিক ঋণের অর্থ ব্যয়ে বাধা দূর হওয়ার ক্ষেত্রে কাক্সিক্ষত অগ্রগতি না হওয়ার বিষয়টি উদ্বেগজনক। জানা যায়, বছরের পর বছর পাইপলাইনে পড়ে আছে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুত অর্থ। কিন্তু প্রয়োজনে খরচ করা যাচ্ছে না। এর নেপথ্যের মূল কারণগুলো বারবার আলোচনায় আসে।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ ছিল ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক অর্থ ছিল ৯৪ হাজার ৩৪ কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দের ৩৪ দশমিক ২২ শতাংশ। পরে অর্থবছরের মাঝপথে এসে বৈদেশিক অর্থের অংশে ১০ হাজার ৫৩৪ কোটি টাকা কাটছাঁট করে সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হয় ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে সেই টাকারও পুরোপুরি ব্যয় করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত খরচ হয়েছিল ৭১ হাজার ৯৭৩ কোটি ৮৬ লাখ টাকা। ফলে অব্যয়িত থেকে যায় ১১ হাজার ৫২৬ কোটি ১৪ লাখ টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক অর্থ ব্যয়ে অন্যতম বাধাগুলো হচ্ছে-ডলার সংকটে এলসি খুলতে না পারায় প্রকল্পের মালামাল আনা যায় না। এছাড়া অর্থছাড়ে বিলম্ব, পরামর্শক নিয়োগে দেরি, ডলারের ঊর্ধ্বগতি ও চুক্তি করতে সময় লাগা এবং এমআইএস স্থাপনে বরাদ্দ করা অর্থ দেওয়া সম্ভব না হওয়া। এছাড়া প্রকল্পের আওতায় কনস্ট্রাকশন ও সুপারিভিশন ফার্ম নিয়োগে দেরি, দরপত্র প্রক্রিয়াকরণ শেষ না হওয়া, বদলিজনিত কারণে প্রকল্প পরিচালক পরিবর্তন এবং নির্ধারিত সময়ে পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করতে পারে না। আরও আছে, স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনগণের আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ, বৈদেশিক মুদ্রার সংকটের কারণে ঠিকাদার কাজ করতে না পারায় তাদের বিল পরিশোধে বিলম্ব এবং বৈদেশিক মুদ্রার সংস্থান না হওয়ায় একটি প্রকল্পে ৪০ হাজার টন পাথর স্পেসিফিকেশন মোতাবেক আনা সম্ভব হয়নি। ফলে তা বাতিল করতে হয়েছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী গাড়ি কেনা ও কর্মকর্তাদের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ ছিল। বিশ্ব বাজারে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া। সরকারি নির্দেশনা অনুযায়ী বরাদ্দে ৫০ শতাংশের খরচ বন্ধ রাখা হয়। উন্মুক্ত দরপত্রের কারণে মোট মূল্য থেকে চুক্তিমূল্য কম হওয়ায় ওই অর্থ খরচ না করতে পারা।
বিশ্লেষকদের মতে, প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক অর্থ হোক আর সরকারি অর্থই হোক, বেশকিছু চিহ্নিত সমস্যার কথা বারবার আলোচনায় আসে। এসব সমস্যা উত্তরণে কেন বিস্তারিত গবেষণা হচ্ছে না, এটা এক প্রশ্ন। আমাদের দেশে সরকার পরিবর্তন হলে নীতিরও পরিবর্তন ঘটে। দেশে চলমান প্রকল্পের ওপরও এর প্রভাব পড়ে। বিভিন্ন দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন ক্ষেত্রে মৌলিক নীতিতে বড় ধরনের পরিবর্তন হয় না।
এ পরিস্থিতি চলতে থাকলে বৈদেশিক অর্থ ব্যবহারে আরও বড় সমস্যা সৃষ্টি হতে পারে, যা দেশের উন্নয়ন কাজগুলোকে বাধাগ্রস্ত করবে। সংস্কারের প্রবক্তা বর্তমান সরকার এ বিষয়ে সক্রিয় হবে ইনশাআল্লাহ এটাই জনপ্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই মুহররমুল হারাম শরীফ আজ।
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












