সম্পাদকীয়
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
, ০৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৩ জুন, ২০২৬ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সমুদ্রপৃষ্ঠে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্য সামনে রেখে সরকার ২০২৬ সালের জন্য নতুন Offshore Production Sharing Contract (PSC) প্রণয়ন করেছে, যেখানে আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। তবে সচেতন দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে, এই সুবিধাগুলো কি বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করবে, নাকি বিদেশি কোম্পানিগুলোর জন্য অতিরিক্ত প্রাপ্তি নিশ্চিত করবে? পূর্বের নির্ধারিত পিএসসির শর্তাবলির তুলনায় বর্তমান সংশোধিত মডেলটিতে শর্তসাপেক্ষে রপ্তানির অধিকার ও তৃতীয় পক্ষের কাছে বিক্রয়ের অনুমতি নিয়েও প্রশ্ন তুলছেন অভিজ্ঞমহল।
পিএসসি বিশ্লেষণ করে দেখা গেছে, পিএসসি-২০১৯ অনুসারে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম রাখা হয়েছিল গভীর সমুদ্রের জন্য সোয়া সাত মার্কিন ডলার; আর অগভীর সমুদ্রের জন্য দাম ধরা হয় সাড়ে পাঁচ ডলার। ২০২৩ সালের পিএসসিতে কোনো স্থির দাম নির্ধারণ না করে গভীর ও অগভীর দুই ক্ষেত্রেই অপরিশোধিত জ্বালানি তেলের দামের ১০ শতাংশ ধরা হয়। কিন্তু এবার পিএসসি-২০২৬-এ এটি বাড়িয়ে গভীর সমুদ্রে ১১ শতাংশ ও অগভীর সমুদ্রে সাড়ে ১০ শতাংশ করা হয়েছে।
পিএসসি ২০২৬-এ বিদেশি বিনিয়োগকারীদের জন্য লাভ সম্পূর্ণভাবে নিজ দেশে পাঠানোর সুবিধা রাখা হয়েছে। এর অর্থ কোম্পানি বাংলাদেশে আয় করবে কিন্তু সেই লাভের বড় অংশ বিদেশে স্থানান্তর করতে পারবে।
নতুন চুক্তিতে বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য কর অব্যাহতি দেওয়া হয়েছে। স্বল্পমেয়াদে বিষয়টি বিনিয়োগ আকর্ষণে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্রের সম্ভাব্য রাজস্ব কমে যাবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে: আমদানিকৃত যন্ত্রপাতিতে শুল্ক ছাড়, কোনো রয়্যালটি না থাকা এবং ঠিকাদারের করের দায় পেট্রোবাংলার বহন করা-এমন কিছু আর্থিক প্রণোদনা বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে। এ ধরনের সুবিধা আপাতভাবে বিনিয়োগ বাড়াতে পারে, কিন্তু একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে।
এবারের পিএসসিতে গ্যাসের মূল্য ব্রেন্ট ক্রুডের সঙ্গে সংযুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। এর অর্থ হলো বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেলে সরকারকে অভ্যন্তরীণ উত্তোলিত গ্যাসের জন্য বেশি দাম দিতে হবে। যদি আন্তর্জাতিক মূল্য অনেক বেড়ে যায়, কোম্পানির আয় দ্রুত বাড়বে, কিন্তু দেশের শিল্প ও বিদ্যুৎখাতের জন্য গ্যাসের ব্যয়ও বেড়ে যাবে। ফলে দেশের শিল্প বিপন্ন হলেও কোম্পানির হবে পোয়াবারো।
অন্যদিকে গ্যাস রপ্তানির সুযোগ নিশ্চিতভাবেই জাতীয় জ্বালানি নিরাপত্তাকে দুর্বল করবে, রীতিমতন হুমকির মুখে ফেলবে। আজ হয়তো কোনো গ্যাসক্ষেত্রকে ‘উদ্বৃত্ত’ মনে করে রপ্তানির অনুমতি দেওয়া হলো, কিন্তু ১০-১৫ বছর পরে দেশের অভ্যন্তরে চাহিদা বৃদ্ধি পেলে তখন সেই গ্যাস আর দেশীয় ব্যবহারের জন্য পাওয়া যাবে না। দীর্ঘমেয়াদি রপ্তানি চুক্তি এই ঝুঁকি বাড়ায়। বাংলাদেশ কিন্তু ইতোমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি আমদানি করছে এবং আমদানি ব্যয়ে সরকারকে বড় ভর্তুকি দিতে হচ্ছে। যদি দেশীয় গ্যাসের একটি অংশ রপ্তানি হয় অথচ পরে ঘাটতি দেখা দেয়, তাহলে আরও বেশি এলএনজি আমদানি করতে হবে। এ ধরনের শর্ত আমাদের কৌশলগত সম্পদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে।
প্রসঙ্গত সুষ্ঠু পরিকল্পনা আর যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেক দেশেই জ্বালানি সম্পদ পরিণত হয়েছে দায়ে। নাইজেরিয়া, দক্ষিণ সুদান, এঙ্গোলার মতো জ্বালানি সমৃদ্ধ দেশগুলোর বর্তমান পরিণতিকে বলা হয় ‘সম্পদের অব্যবস্থাপনার অভিশাপ’। অর্থাৎ যথাযথ ব্যবস্থাপনার অভাব, অনিয়ম, দুর্নীতি এবং দেশি-বিদেশি নানান স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষায় জাতীয় স্বার্থে দৃঢ় অবস্থান নিতে পারার ব্যর্থতার মূল্য দিচ্ছে সে দেশের জনগণ।
এর পেছনে বড় কারণ জনগণ অসচেতন। আমাদের দেশেও গ্যাসের যারা পাইপলাইন ভোক্তা, তাদের অধিকাংশই কি জানেন, তাদের চুলায় বা কারখানায় সরবরাহকৃত এ গ্যাস বহুজাতিক কম্পানিগুলোর কাছ থেকে দুষ্প্রাপ্য বৈদেশিক মুদ্রায় কেনা? যদি জানতেন, তাহলে এ দাবি আরো অনেক আগেই হয়তো জোরদার হতো যে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজে বাপেক্সকেই যুক্ত করা হোক।
সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারের কাছে আমাদের প্রশ্ন- বিদেশী দরপত্র দাতা টানার জন্য সব কিছু উজার করে ঢেলে দিতে হবে, তাদের অধিকতর সুবিধা দিয়ে প্রলুদ্ধ করতে হবে এ প্রবনতা কেনো?
নিজেদের প্রতি আত্মবিশ্বাস নাই কেনো? নিজেদের যোগ্যতাশালী করার প্রচেষ্টা নাই কেনো?
গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য বাপেক্সের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি; শুধু স্থলভাগ নয় সমুদ্রেও কূপ খননে বিদেশী কোম্পানির ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা আবশ্যক।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












