১৬০ বারের বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির নেপলস শহর
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৩ মে, ২০২৪ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
একবার বা দুবার নয় কয়েক ঘণ্টায় দেড় শতাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির নেপলস শহর। ইতালির দক্ষিণাঞ্চলীয় ওই শহরের আশেপাশের এলাকায় ভূমিকম্পের পর বাড়ি-ঘর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে অনেক স্কুল।
স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা থেকে রাতভর দফায় দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানে ১৬০ বারের বেশি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানিয়েছে, গত ৪০ বছরের মধ্যে এটাই ছিল ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
নেপলস শহরের মেয়র ম্যানফ্রেদি জানিয়েছে, দফায় দফায় ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভূমিকম্পের পর পোজুলিতে কয়েকশ তাঁবু টানানো হয়েছে। বাসিন্দারা রাতে রাস্তায়ই অবস্থান করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কমমাত্রার কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে ভয়ে-আতঙ্কে অনেক পরিবারই এখন ওই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।
নেপলসের এক বাসিন্দা বলেছে, তারা কখনো এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি। এবারের ভূমিকম্প বেশ শক্তিশালী ছিল। মনে হচ্ছিল যেন এই কম্পন শেষ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)