সার সংকটে বিপর্যয়ের মুখে মার্কিন কৃষি:
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞ, লেখক এবং মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা ক্রিস্টোফার সতর্কবাণী উচ্চারণ করেছে। তার মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের ফলে সৃষ্ট সরবরাহ শৃঙ্খল বিপর্যয় যুক্তরাষ্ট্রকে আগামী ছয় মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতনের’ পথে ঠেলে দিয়েছে। সন্ত্রাসী ড্রাম্প প্রশাসনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট কমানোর ফলে এই পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে।
নিজের সাবস্ট্যাক প্ল্যাটফর্ম ‘দ্য এক্সিস্টেনশিয়াল রিপাবলিক’-এ সে উল্লেখ করে, ২০২৫ সালে প্রায় ৫ কোটি মার্কিন নাগরিক ক্ষুধার সম্মুখীন হয়েছে, যাদের মধ্যে ১ কোটি ৪০ লক্ষই শিশু। সে আরও জানায়, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই দেশটি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালীটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বিশ্বের এক-তৃতীয়াংশ সার সরবরাহ করা হয়।
ক্রিস্টোফার লিখেছে, “(সার) এই মাসের মধ্যেই পৌঁছানো প্রয়োজন ছিলো। চাষাবাদের সময় কারও জন্য অপেক্ষা করে না, তাই বপন মৌসুমে সময়মতো সার সরবরাহ পাওয়া অত্যন্ত জরুরি।”
তিনি আরও সতর্ক করে বলে, “সারের জন্য কোনো কৌশলগত মজুদ নেই। তেলের জন্য যুক্তরাষ্ট্রের ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ থাকলেও নাইট্রোজেনের জন্য তেমন কিছু নেই। যখন সরবরাহ কমে যায়, তখন কৃষকদের হয় চড়া দাম দিতে হয়, সারের ব্যবহার কমাতে হয় অথবা ফসল পরিবর্তন করতে হয়। যার চূড়ান্ত প্রভাব পড়ে ফসল কাটার সময়।”
গত রোববার পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র-ঘনিষ্ঠ জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি দেয়নি। কৃষকদের সার প্রয়োগের সময় দ্রুত শেষ হয়ে আসায় সে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র শীঘ্রই এক ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন।
তিনি লিখেছে, “চাষাবাদের সময় প্রায় শেষ। জাহাজগুলো এখনো নোঙর করে পড়ে আছে। এভাবে ছয় মাস বা তার কম সময় চললে আমরা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ পতন দেখতে পাবো।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)